ITC - Enduring Value Sunrise Pure Masala

Adyashakti Sangho

Bolpur, Birbhum

আদ্যাশক্তি সংঘ


আজ হতে শতবর্ষের ও আগে যখন বোলপুর কালিকাপুরের একটি পারিবারিক পুজো অর্থাভাবে বন্ধ হতে চলেছিল, সেই সময় এলাকার কিছু যুবকের উদ্যোগে সেই পুজো হয়ে ওঠে সার্বজনীন। পরবর্তীকালে যখন এলাকার এই যুবকরাই আদ্যাশক্তি সংঘ প্রতিষ্ঠা করে তখন থেকেই আদ্যাশক্তি সংঘের পরিচালনাতে এই পুজো হয়ে আসছে। শতবর্ষেরও অধিক প্রাচীন এই পুজো বোলপুরের বুকে এক ঐতিহ্য বয়ে নিয়ে চলে। বর্তমানে নিত্যনতুন ভাবনারও প্রতিফলন দেখা যায় আমাদের এই পুজোয়, প্রতিমা সাবেকি এবং পূজোর প্রথা সেই একই ধারায় বহমান হলেও মন্ডপ সজ্জায় এসেছে নিত্যনতুন চিন্তা ভাবনা। সেই কারণেই এই পুজো ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশ্রণ। বর্তমান বছরে আমাদের ভাবনা হল "মাদুর -গা" যেখানে বাঙালি জীবনের দুই অবিচ্ছেদ্য উপাদান মাদুর এবং গামছা দ্বারা সজ্জিত হবে এই মন্ডপ, সঙ্গে থাকবে বাঙালির অনন্য আর এক শিল্পকলা পট চিত্র।
এই ভাবনার পিছনে মুখ্য উদ্দেশ্য হলো বাঙালি যে তার বাঙালিয়ানাকে একটু হলেও ভুলে যেতে চলেছে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। আজকাল আমরা মাদুরের ব্যবহার প্রায় ভুলেই যেতে চলেছি। একই সঙ্গে গামছার বিকল্প হিসেবে উঠে আসছে উঠে আসছে ভিনদেশি তোয়ালে ব্যবহার ফলে এই দুটি কুটির শিল্প আজ বিপন্ন । সেই কারণেই এই ঐতিহ্যময় শিল্প দুটিকে পুনরুদ্ধার করার প্রচেষ্টা থেকে আমাদের এই ভাবনা।

Puja voting code
SUN1194
WhatsApp VOTE SUN1194 to +91 91470 77170
Live rank #499 0 votes

Voting opens soon — keep this code ready!