Lower kadai Sarbojanin Durga Puja
Berhampore, Murshidabad
শারদীয় দুর্গোৎসব আমাদের রাজ্যের অন্যতম একটি বড় উৎসব আর এই উৎসব সময়ের সাথে সাথে তার গতিতে প্রবাহমান। আমাদের অর্থাৎ লোয়ার কাদাই সর্বজনীন দুর্গাপূজা কমিটির পথ চলা শুরু হয়েছিল ১৯৪০ সালে তারপর আমরা এই উৎসবকে কেন্দ্র করে মানুষের যে উৎসাহ উদ্দীপনা তা মাথায় রেখে আমরা আমাদের পূজাকে সময়ের সাথে এগিয়ে নিয়ে গেছি। আমাদের সাম্প্রতিক কালের পুজো গুলির মধ্যে হল 'সবথেকে বড় দুর্গা প্রতিমা' (২০১৬), '৫০০০ হাতের দুর্গা প্রতিমা' (2017), 'নবদুর্গা' (2018), 'একুশে ২১' (২০২১), 'দুর্গানগরী, ইত্যাদি। আমাদের এই বছর ২০২৫ সালে আমাদের পুজোর থিম 'অসহায় মানুষ' । বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমরা আমাদের থিম নির্ধারণ করেছি সর্বসম্মতি ক্রমে আপনারা জানেন চারিপাশের পরিস্থিতি দুর্নীতি, বেকারত্ব, নিজ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং ইত্যাদি। এই অবস্থায় সাধারণ মানুষ করজোড়ে মায়ের কাছে বা দেবি দুর্গার কাছে প্রার্থনারত হাতে সাধারণ মানুষ এই নাজেহাল পরিস্থিতি থেকে খানিকটা মুক্তি পায়। আমরা আশা রাখি প্রত্যেক বারের মতো এই বছরও আমরা আমাদের এই পাঁচ দিনের বিরাট উৎসব সম্পন্ন করতে পারব