Balia Sporting Union
Balia, Nadia
আমরা বালিয়া স্পোর্টিং ইউনিয়ন, চাকদহ থানার অন্তর্গত নদীয়া জেলার একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন। ২০২৫ সালে আমরা গর্বের সাথে আয়োজন করতে চলেছি আমাদের দুর্গোৎসব। এ বছরের থিম “অন্দরমহল”।
আমাদের জীবনে প্রতিনিয়ত এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করে—যা আমরা বাইরের পৃথিবীকে দেখাই, আর যা লুকিয়ে থাকে আমাদের অন্তরের গভীরে। সমাজের চোখে আমরা যে মানুষ, তার আড়ালে থেকে যায় এক অন্য মানুষ—আমাদের সত্যিকারের অনুভূতি, দুঃখ, আনন্দ আর ভাবনা। সেই অন্দরমহলের গল্পকেই আমরা ফুটিয়ে তুলতে চলেছি এ বছরের পুজোয়।
আমাদের ট্যাগলাইন “মা জানে মনের কথা”—হ্যাঁ, মা দুর্গাই একমাত্র জানেন আমাদের মনের গোপন কাহিনি। আমরা যা প্রকাশ করি বা আড়াল করি, সবকিছুর সাক্ষী তিনি। এই অন্তর্জগতের রূপায়ণই হবে আমাদের প্যান্ডেল, প্রতিমা ও শিল্পকর্মের মূল প্রতিফলন।
তাই আসুন, এ বছরের শারদোৎসবে বালিয়া স্পোর্টিং ইউনিয়নে। আপনাদের উপস্থিতি আর আশীর্বাদে আমাদের আয়োজন হবে পূর্ণতা প্রাপ্ত। জয় মা দুর্গা!