Taki, Thuba Bayam Samity
Taki, North 24 Paraganas
থুবা ব্যায়াম সমিতি
উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় ইছামতীর ধার ঘেঁষে সবুজে ঘেরা, সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ছোট্ট শহর টাকী। স্বাধীনতা উত্তর কালে, ব্রিটিশ রক্তচক্ষু উপেক্ষা করে টাকী থুবার কয়েকজন যুবক এই এলকায় প্রথম যে সার্ব্বজনীন দুর্গোৎসবের সূচনা করেছিলেন,সেই পুজাই এবছর ৯৪ তম বর্ষে পদার্পন করেছে।বৎসর ব্যাপী সামাজিক ক্রীয়াকলাপ, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া বিষয়ক চর্চায় অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, টাকীর মানুষের প্রাণের এই ক্লাব। ৯৪ তম বর্ষে প্রাচীন জমিদার বাড়ির স্মৃতি তে ডুব দিয়ে জমিদার বাড়ির এক অংশের আদলে মন্ডপ সজ্জার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে শান্তির বার্তা বাহক দেবী প্রতিমা কে বন্দনাই এ বছরের পুজোর মূল ভাবনা। প্রাচীণ রীতি মেনে পুজা অর্চনার পাশাপাশি বিগত কয়েক বছরের ন্যায় এ বছরও টাকী তথা মহকুমার অন্যতম প্রাচীন এই পুজার ভার্চুয়াল উদ্বোধন করবেন, " পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি মহা ষষ্ঠী র পুণ্য সন্ধ্যায় প্রশাসনিক ব্যক্তি বর্গের উপস্থিতিতে নৃত্য- সঙ্গীত - আবৃত্তি সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেবো আমরা। থাকছে শতাধিক মানুষকে উৎসব উপহার প্রদান সহ সকলের জন্য অষ্টমীর মহাভোগের আয়োজনও। শত সহস্র মানুষের পদধুলি ও তাদের উপস্থিতি পুজোর কয়েকদিনের সন্ধ্যায় আমাদের মন্ডপের পরিবেশ কে এক মায়াবী পরিবেশ করে তোলে।
সকলের ভালোবাসাই আমাদের পথ চলার ৯৪ বছরেও আমদের আস্থা ও ভরসা।