ITC - Enduring Value Sunrise Pure Masala

Rajpur Pally Sarbojonin

Rajpur, South 24 Parganas

সর্বগ্ৰাসী ভাঙনের যুগে‌ দাঁড়িয়েও উত্সবের প্রকৃত সার্থকতা তথা সম্প্রীতিকে প্রাধান্য দিয়ে আমাদের এই পুজো ৮২ তম বর্ষকে স্পর্শ করল। শুরুটা গৃহাভ্যন্তরে হলেও তার হিসেব অমিল, উল্লেখিত ৮২ বছর‌ তার সর্বজনীন বয়স। উৎসবের যাপন বদলেছে, বদলায়নি তার চিরকালীন আমেজ। তাই প্রবীণ এই পুজোয় হালের‌ থিম নয় সাবেকি মাতৃবন্দনাই মূল উপভোগ্য এলাকাবাসীর কাছে। প্যান্ডেলের চাকচিক্য খুব বেশি নজরকাড়া‌ না হলেও অপরূপ মাতৃ প্রতিমাই দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে আমাদের এই পুজোকে। আমরা বরাবরই চেয়ে এসেছি — পুজো বড়ো করে না হলেও, ভালো করে হোক। সত্যি কথা বলতে কী– মফস্বলের সীমানায়‌ দাঁড়িয়ে, শহরের বিপুল বাজেটের পুজোর সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের চাহিদা পূরণ সহজ কথা নয়। তা সত্ত্বেও এলাকাবাসীর আন্তরিকতা‌ এবং দর্শনার্থীদের সহযোগিতায় আমাদের এই পুজো রাজপুর-সোনারপুর অঞ্চলে স্বতন্ত্র। আমাদের স্থির বিশ্বাস— উৎসব আনন্দের, রেষা-রেষির নয়। একে-অপরে দ্বিধাহীন ভাবে ঐক্যবদ্ধ হয়ে মানবিকতার উদযাপন‌ই উৎসব। এই লক্ষ্যে‌ অটল থেকে আমরা আমাদের উৎসবকে এগিয়ে নিয়ে যাব আগামীর পথে। সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। সানরাইজকেও ধন্যবাদ, এত সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নেওয়ার জন্য।

Puja voting code
SUN1203
WhatsApp VOTE SUN1203 to +91 91470 77170
Live rank #504 0 votes

Voting opens soon — keep this code ready!