ITC - Enduring Value Sunrise Pure Masala

Bakul Juvenile Club

Labpur, Birbhum

সালটা ১৯৮৭, "বাকুল জুবিনাইল ক্লাব" -এর সদস্যবৃন্দ ঠিক করলেন যে; বাকুল " মাঠে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আয়োজন করবেন। সেই অনুযায়ী "আটচালা মণ্ডপে" এই ক্লাবের দুর্গাপুজোর সূচনা হয়।
গুটিগুটি পায়ে সেই দুর্গাপুজো বিগত ৩৩ বছরে চরিত্র বদল করে, আজ দুর্গাপুজোর সঙ্গে, বাকুল এ একমাত্র মিলনমেলা হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার-হাজার মানুষের পদ-স্পর্শে, এই দুর্গাপুজো ও এই উপলক্ষে আয়োজিত মিলনমেলা; প্রকৃত পক্ষেই হয়ে উঠেছে "শারদোৎসব" , সকল শ্রেনীর মানুষের কাছে।
দুর্গাপুজোর প্রতিদিন অসংখ্য মানুষ আসেন, মাতৃ প্রতিমা দর্শন করে; মিলনমেলার বিভিন্ন স্টলে তাদের রসনা নিবৃত্তি করেন, খোলা আকাশের নিচে মাঠে বসে আনন্দে মেতে ওঠেন।
শারদোৎসবে এই মণ্ডপে ও মাঠে, কোনো ধরনের শব্দ-দানব ব্যবহার করা হয় না; ছোট্ট-ছোট্ট টুইটারের মাধ্যমে রবীন্দ্র সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত বাজিয়ে এক মনোমুগ্ধকর পরিবে* আপনাকে জানাই সাদর আমন্ত্রন।
আসুন, মাতৃদর্শন করুন, নিষ্ঠার সঙ্গে পুজোয় অংশগ্রহণ করুন এবং প্রাক-সন্ধ্যা থেকে গভীর রাত্রি অবধি মিলনমেলায় নিজেকে হারিয়ে ফেলুন; কে বলতে পারে বহুদিন পরে পুরোনো কোন বন্ধুর সঙ্গে, হঠাৎ আপনার দেখা হবে না?
একটা নিশ্চয়তা আপনাকে দিতে আমরা তৈরী, আপনি ফিরে যাবেন এমন এক অনন্য অভিজ্ঞতা নিয়ে; যা আপনাকে বার-বার "বাকুল জুভানিলে ক্লাবে" আয়োজিত এই মিলনমেলায়, ভবিষ্যতে টেনে আনবেই

Puja voting code
SUN1204
WhatsApp VOTE SUN1204 to +91 91470 77170
Live rank #505 0 votes

Voting opens soon — keep this code ready!