ITC - Enduring Value Sunrise Pure Masala

Dakshin Chowrashi Vivek Sangha.

Berachampa, North 24 Paraganas

দক্ষিণ চৌরাশী বিবেক সংঘ


দূর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। আমাদের গ্রামের দক্ষিণ চৌরাশী বিবেক সংঘ আনুমানিক ১৯৮০ সালে প্রথমবার পূজার আয়োজন করে। কয়েকজন সমাজসেবী ও গ্রামের মা-বোনেদের সম্মিলিত প্রয়াসে একটি ছোট বাসঘরকে প্যান্ডেল হিসেবে ব্যবহার করে এবং হাতে আঁকা আলপনা দিয়ে শুরু হয়েছিল সেই পূজা। তখন থেকে আজ প্রায় ৪৫ বছর কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট আয়োজনে এসেছে অনেক পরিবর্তন। আজ বিবেক সংঘের দূর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবিকতা ও ঐক্যের এক মিলনমঞ্চে পরিণত হয়েছে।
গ্রামের জনসংখ্যা প্রায় ৫০-৬০ জন, বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত হলেও, মা দুর্গার আগমনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। বর্তমানে সরকারি অনুদান পাওয়ায়, বিবেক সংঘ পূজার আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নিতে বদ্ধপরিকর। পূজার সময় দুঃস্থদের বস্ত্র বিতরণ, শিশুদের খেলনা দেওয়া হয়। দক্ষিণ চৌরাশী বিবেক সংঘের দুর্গাপূজা আজ কেবল পূজা নয়—এটি সময়ের স্রোতে গড়ে ওঠা সমাজ ও সংস্কৃতির এক মহামিলন কাহিনী।

Puja voting code
SUN1209
WhatsApp VOTE SUN1209 to +91 91470 77170
Live rank #509 0 votes

Voting opens soon — keep this code ready!