SHIBPUR AMRA SOBAI CLUB
UDAYNARAYANPUR, HOWRAH
শিবপুর আমরা সবাই ক্লাবের দুর্গাপূজা এক বিশেষ আকর্ষণ প্রতিবছর আশ্বিন মাস এলেই শিবপুর অঞ্চলের মানুষ অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য আমাদের ক্লাবের সদস্য ও সদস্যরা সকলের মিলে প্যান্ডেল সাজায় ও আলপনা দেয় আলোয় আলোকিত করে তোলে আমাদের পুরো এলাকা, প্রতিমা তৈরি হয় শিল্পীর নিপুণ হাতে যেখানে দেবী দুর্গা মহিষাসুর বধিনী রূপে প্রতিভাত হন ।
চারদিনের এই উৎসব শুধু পুজো নয় এটা মিলন মেলাও বটে। সকালবেলা পুজোর মন্ত্রচ্চারণে পরিবেশ ভরে ওঠে ভক্তিতে, সন্ধ্যায় ঢাকের আওয়াজে জমে ওঠে আনন্দের আসর, পঞ্চমীতে হয় শুভ উদ্বোধন প্রতিদিনই হয় অঞ্জলি,প্রসাদ বিতরণ,সন্ধ্যারতি আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার ছোট বড় সকলে আমাদের ক্লাব শুধু আনন্দ দেয় না কিছু কিছু সমাজ সেবামূলক কাজও করে থাকে তাই শিবপুর আমরা সবাই ক্লাবের দুর্গাপূজো শুধু উৎসব নয়, এটি একতা ভ্রাতিত্ব আর মানবিকতা প্রতিক।