Radha Krishna Pally Durgatsav Committee
Barasat, North 24 Paraganas
আমরা সবাই জানি যে দুর্গাপূজো আমাদের বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব তাই আমরা আমাদের পাড়ার পূজা সম্বন্ধে কিছু বলতে চাই। আমাদের পাড়ায় প্রথম পূজা শুরু হয়েছিল ২০১৫ সাল থেকে এবার আমাদের পূজা ১১ বছর হতে চলেছে । পুজোর পাঁচটা দিন আমরা খুবই আনন্দে কাটাই, আমাদের পূজা কোন থিম উপলক্ষে হয় না । এই পূজা আমরা পাড়ার মন্দিরেই করি, আমরা সকল ছোটরা মিলে এই পূজা করা চালু করেছিলাম এখন পাড়ার সকল বড়রাও মিলে ও পূজা আরো জমজমাট করে তুলেছে, পূজার আগের দিন আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাই ।। তারপর এসে আমরা সন্ধেতেই ঢাক বাজিয়ে সবাই মিলে ঠাকুর আনতে যাই । পূজোর প্রত্যেক দিনগুলিতে ঠাকুর মশাই সহ পাড়ার সকল মহিলারা ঠাকুরের ভোগ বানাতে সাহায্য করে । পূজার সময় আমাদের পারাটা আলোয় আলোকিত হয়ে যায় চারিদিক দিয়ে গান ভেসে আসে পূজার পাঁচটা দিন আমরা বিভিন্ন প্রতিযোগিতা ও নাচ গান করে কাটাই । অষ্টমীর দিন আমরা সবাই শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পড়ে অঞ্জলি দি । মহিলারা পুজোর দিনগুলোতে দুর্গা মায়ের সাজসজ্জা নিয়ে খুব ব্যস্ত থাকে যেমন ১০৮ টা পদ্ম ফুলের মালা গাঁথা ও তার সাথে আরো সব কাজ করে, প্রধানত ষষ্ঠী আর সপ্তমী তে ফল আর মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয় মহা অষ্টমীর দিন লুচি আর ছোলার ডাল ভোগ দেওয়া হয় নবমীর দিনে