Dudhnoi Sarbojonin
Baruipur, South 24 Parganas
দুধনই সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ বারুইপুর বাসীর কাছে বিগত কয়েক বছর ধরে অন্যতম আকর্ষণীয় জায়গা। ফুলতলার এই অঞ্চলটি দুর্গাপূজার সময় কার্যত বারুইপুরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আমাদের এই পূজার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো এখানকার পরিবেশ। শহুরে এবং গ্রাম্য পরিবেশের এক সুন্দর মিশ্রণ দেখা যায় এই পূজামণ্ডপে। এই পূজা কমিটিতে যুব সমাজের উপস্থিতি এবং অংশগ্রহণ চোখে পরার মতো। ২০১২ সালে এই পূজা কমিটি দ্বারা নির্মিত "গোপাল ভাঁড়ের রথের মেলার" স্মৃতি আজও বারুইপুর বাসীর মনে জায়গা করে আছে। উৎসবপ্রেমী যেকোনো মানুষের কাছে সেই মেলা আজও টাটকা। তাছাড়া, বাঁশ এবং তালপাতা দিয়ে বানানো দেবী দূর্গার মূর্তি বারুইপুরে প্রথমবার এই পূজা কমিটিরই মস্তিষ্কপ্রসূত। প্রতিবছর বারুইপুর তথা দক্ষিণ ২৪ পরগণা, এমনকি দূর দূরান্তের অন্যান্য জেলার মানুষ অপেক্ষা করে থাকে এই পূজা মন্ডপ এবং দূর্গা প্রতিমা দর্শন করার জন্য। প্যান্ডেল, প্রতিমা, আলো, মেলা, সাউন্ড - সব বিভাগ মিলিয়ে ১০০ জনেরও বেশি মানুষের পরিশ্রম জড়িয়ে এই পূজা কমিটির সাথে । দুধনই সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২১ তম বছরের নিবেদন "আমেরিকার স্বামী নারায়ণ মন্দির"।