ITC - Enduring Value Sunrise Pure Masala

Novbikash Club Puja Committee

Burnpur, Paschim Bardhaman

নব বিকাশ এর দুর্গাপূজা।। প্রকৃতির শৃঙ্খলা কখনো বিঘ্নিত হয়না। নিয়ম মেনে শরৎ এসেছে। নীল আকাশ জুড়ে সাদা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। কাশ বনে দোলা লেগেছে। শিউলির ডালে কুঁড়ি এসেছে। মাধবী কুঞ্জে মধুপের আনাগোনা। সব চোখে পড়ছে। এমনি এক সুন্দর পরিবেশে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর এর নব বিকাশ ক্লাব ১৬ তম দুর্গোৎসবে ব্রতী হয়েছে। এইবারের থিম দ্যুতি। মানে আলোর কিরণ। তমসাচ্ছন পৃথিবীর বুকে নেমে আসুক আলোকবর্তিকা। "অভয়াশক্তি বলপ্রদায়িনী"র প্রার্থনা করি সকলে। ১৯৬৪ সালে শুরু হয়েছিল নব বিকাশ এর পথ চলা। একদল তরুণ তাজা প্রাণ সমাজের মঙ্গলের জন্য বাঁশ দিয়ে ক্লাব ঘর বানিয়েছিল। উদ্দেশ্যে ছিলো সমাজের হিতে নিজেদের উৎসর্গ করা। শুরু করছিল বাণী বন্দনার পুজো পাশাপাশি খেলাধুলায় মহাকুমায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল। সেইদিনের বাঁশ ঘর ছোট্ট ঘরটির আজকে জেলায় সমাজে প্রতিষ্ঠিত মহিরুহ। জেলার প্রতিটি কোনায় খেলাধুলা, সাহিত্য চর্চা, সমাজকল্যাণে নব বিকাশ তার সমান সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। জেলা ছেড়ে সারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় করোনা - আম্ফান-ইয়াস এর মতো "বাংলার যুগ্ম বিপর্যয়" এ ক্লাব সদস্যরা ঝাপিয়ে পড়ে সুনাম অর্জন করেছিল। মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান তুলে দেওয়া থেকে নিজেদের এলাকার গরীব মানুষের জন্য রেশনিং সিস্টেম , দুঃস্থ শিশুদের জন্য প্রোটিন জাতীয় খাবারের ব্যবস্থা যা এলাকায় " অন্নপাত্র " নামে পরিচিত তা আজো সমান তালে চলছে। এই পুজোর উদ্ভোধন পঞ্চমীর সন্ধ্যায়। পুজোর গন্ধের

Puja voting code
SUN1230
WhatsApp VOTE SUN1230 to +91 91470 77170
Live rank #518 0 votes

Voting opens soon — keep this code ready!