ITC - Enduring Value Sunrise Pure Masala

Amrity shanti club & library

Maldah, Maldah

প্রথমেই জানাই সমস্ত সানরাইজ মশলার টিম কে অনেক অনেক অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং তার সাথে জানাই সানরাইজ পুজোর সাতকাহন এ আমাদের অমৃতি শান্তি ক্লাব এন্ড লাইব্রেরির অংশ গ্রহণের সুযোগ করে দেবার জন্যে ধন্যবাদ।

অমৃতি শান্তি ক্লাব

বাংলা তথা বাঙালির প্রাণের উৎসব দূর্গা পুজো তাই দেশ বিদেশের মতো আমাদের ক্লাবও ১৯৯২ সাল থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও একটি পুজো কমিটির মাধ্যমে ধুমধাম ভাবে দূর্গা পুজো করে আসছেন ক্লাব এর সকল সদস্যরা, সকল দর্শনার্থী দের আকর্ষণের জন্যে আমাদের ক্লাবের এবারের পুজো থিম- গ্রাম বাংলার মাটির বাড়ি তাই এবার মা দুর্গা মাটির বাড়িতে সজ্জিত হবেন বাংলা সাজে।পুজোর এক মাস আগে থেকে পুজোর কাজে ব্যাস্ত হয়ে থাকে সকল ক্লাব সদস্য যেমন প্যান্ডেল ,প্রতিমা ,লাইট,মাইক বক্স সহ পুজোর যাবতীয়ও কিছু আয়োজনে । পুজোর এত সব আয়োজনে আর্থিক যোগান দেন ক্লাবের সকল সদস্য ,গ্রামবাসী ও দোকান মালিকরা নিজের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে । পুজোর চার দিন আমাদের পড়ার ছোটো ছোটো ভাই বোনেরা আবৃত্তি ,রবীন্দ্র সঙ্গীত ,নজরুলগীতি সহ নৃত্যের ছন্দে মেতে উঠে সকলে।নবমীর দিন খিচুড়ি বিতরণ এবং দশমীর দিন বস্ত্র বিতরণ ,সিন্দুর খেলা ও ঢাকের তালে ।আসছে বছর আবার মা ফিরে আসবেন এই আশা নিয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে মা দুর্গার বিসর্জন হয় আমাদের মণ্ডপের পাশের নদীর ঘাটে ।

Puja voting code
SUN1235
WhatsApp VOTE SUN1235 to +91 91470 77170
Live rank #519 0 votes

Voting opens soon — keep this code ready!