Shikolgara durga puja committee
Maldah, Maldah
সানরাইজ সাতকাহন এ আমাদের ঐতিহাসিক পুজোকে সুযোগ করে দেওয়ার জন্যে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পুজো ১৯৪৭ সালেরও আগে থেকে হয়ে আসছে ।আমদের গ্রাম ছাড়াও প্রতিবেশী গ্রামগুলোর গর্ব এই দূর্গা পুজো তাই সকলে মিলে ঝাপিয়ে পড়ি মায়ের আরাধনার আয়োজনে ।আমাদের এই ঐতিহাসিক পুজোকে ঘিরে বড়দের থেকে অনেক গল্পও শোনা যায় ।আগের দিনে কোনো গাড়িতে নয় মানুষের ঘাড়ে করেই মাকে পুজো মণ্ডপে নিয়ে আসা হয় ও খুব আনন্দের সাথে পুজো হতো তাই আবারও বাত যাবে না আনন্দের এই উৎসব ।পুরো গ্রাম সাজানো হয় আলোক শয্যায় আমাদের এই ঐতিহাসিক পুজোতে পাঠা বলীর প্রথা রয়েছে এবং প্রসাত বিতরণ করা হয়।এবং পুজোর কোটা দিন ছোটদের জন্যে মজার সব খেলা ও পুরস্কার বিতরণ।এই পুজোতে ছোট বড়ো সকলেই আনন্দে মেতে উঠেন ।এবং এতো সব আয়োজনে আর্থিক খরোজ যা হয় তা জোগাড় করে আমদের পুজো কমিটির মাধ্যমে।এবং আমাদের গ্রাম সহ আশেপাশের সমস্ত গ্রামবাসী নিজ নিজ সামর্থ অনুযায়ী নিয়ে থাকেন এবং সবাই মিলে দশমীতে কিছু দুস্থ বাড়িতে নতুন বস্ত্র বিতরণ করা হয়।পুজোর এই কটাদিন খুব মজা আর আনন্দে কেটে যায় এবং দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় অনুষ্ঠান হয় মা দূর্গা দেবী কে গোটা এলাকায় ঘোরানো হয় ঢাক বাজনার মাধ্যমে এবং বিসর্জন দেওয়া হয় ।