A- Block Sarbojanin Puja Committee
Asansol, Paschim Bardhaman
মহামায়ার কোমল চরণে শরতের আকাশে শিউলি আর অশ্রুমাখা প্রার্থনা নিবেদন করে শুরু হচ্ছে দেবীপক্ষের দিনগোনা। প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। ১৯৬৪ সালে শুরু হওয়া এই পুজো আজ ৬২ বছরে পা দিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো হয়ে উঠেছে আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।
এই বছর মালয় জগন্নাথ মন্দিরের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত হয়েছে মা দুর্গা ও জগন্নাথ দেবের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে মাতা বিমলার শক্তি সঞ্চারিত।
সমগ্র ‘এ’ ব্লক জুড়ে আবালবৃদ্ধবনিতা একত্রিত হয়ে এই চারদিন আরতি, রথযাত্রা, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুজোকে আনন্দমুখর করে তোলে। মাননীয়া দিদির সহায়তা ও সকলের আন্তরিক চেষ্টায় পুজো নির্বিঘ্নে ও সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
একাদশীর দিন মা-বোনেরা প্রতিমা নিরঞ্জন ও সিঁদুর খেলায় অংশ নিয়ে, চোখের জলে বিদায় জানায় মাকে। দ্বাদশীতে বিজয়ার সম্মেলনের মাধ্যমে পূজার সমাপ্তি হয়।
আমাদের ‘এ’ ব্লক পরিবারের পক্ষ থেকে সানরাইজ পরিবারকে রইল আন্তরিক আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায় রইলাম।