Jubak Brinda Biplobi Colony
De Ganga, North 24 Paraganas
বৃন্দের পক্ষ থেকে আমাদের নিজস্ব স্থানে ২০২৫ সালের (১৪৩২ বঙ্গাব্দ) দুর্গাপুজোর আয়োজনে ব্রতী হয়েছি। এটি আমাদের ২৭তম বর্ষ। আমরা দেবীকে মর্ত্যে পুজো করি মাতৃরূপে। দেবী দুর্গা যেন আমাদের ঘরের মা। আমাদের সংসারের মাতাকে ঘিরে আমাদের যেরূপ আদর-যত্ন-মান অভিমান-ভালোবাসা আবর্তিত হয়- সেইরূপেই আমরা দেবী দুর্গাকে আরাধনা করে থাকি। তিনি হয়ে ওঠেন আমাদের সকালের সর্বজনীন মা। আমাদের মা মানবতার মা, মনুষ্যত্বের মা ও সুন্দরের প্রতীক। আমাদের মাতৃদেবী দুর্গাকে আমরা আলোর ঝলকানি বা মণ্ডপসজ্জার সৌন্দর্য বা ঐশ্বর্যে দীপ্তিতে উজ্বল করে না তুলতে পারলেও মানবতার প্রতীকরূপে তিনি প্রতিভাত হন। তাঁর চোখ দৃষ্টি যেন ধ্বংস করে অশুভকে- ডেকে আনে নির্মলতার বাতাস। তাঁর কোমল স্পর্শ আমাদের নিয়ে যায় অতলতার গহনে। তাঁর আহ্বান সকলকে নিয়ে যায় মঙ্গলের আলোতে। আমাদের মাতা শুভ-মঙ্গল ও সদর্থক পথের দিশারী। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে মাতৃ দেবীর আরাধনায় মধ্যে দিয়ে পৃথিবীকে শান্তির বারিতে স্নাত করতে চাই। সম্পদ দিয়ে নয় উৎকট শব্দে নয়- মানুষের কলকাকলিতে আমাদের মঙ্গলদায়িনী মায়ের অবস্থান। নির্মল আনন্দ, প্রানোজ্জল উন্মাদনা ও বিশুদ্ধ মানবতার মধ্যে তিনি থাকেন। আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী নই - আমরা ভালবাসা ও ভালবাসায় বিশ্বাসী। যাবতীয় শোক-দুঃখ- হিংসা-দ্বেষ-যুদ্ধ - অমানবর্তী-হানাহানি-স্নেহ-সাম্প্রদায়িকতা দূর হোক – জয়ী হোক মনুষ্যত্বে। এই হোল আমাদের এই বৎসরের হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা পুজোর সম্পদ।