ITC - Enduring Value Sunrise Pure Masala

Champapukur Agradut Sangha

Champapukur, North 24 Paraganas

চাঁপাপুকুর গ্রাম তথা বসিরহাট ২নং ব্লকের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শারদ উৎসব হল চাঁপাপুকুর অগ্রদূত সংঘ পরিচালিত রাঢ়বাংলার শারদ উৎসব। ২০২৫ সালে এই শারদ বন্দনা ১০২ তম বছরে পদার্পণ করতে চলেছে। ১৯২৪ সালে একঝাঁক প্রসিদ্ধজনের উদ্যোগে চাঁপাপুকুর সংঘের এই পূজার শুভ সূচনা করা হয়েছিল। সেই থেকে রীতিনীতি শৃঙ্খলা মেনে দুর্গা দুর্গতিনাশিনী এক নতুন সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছেন!
সময় বয়ে চলে জাতির চিন্তাধারা ভাবধারা ও কর্মধারাকে সামনে রেখে চাঁপাপুকুর অগ্রদূত সংঘ বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করে চলেছে। বর্তমান সময়ে একদিকে পুজোর আভিজাত্য ও জাঁকজমক, অপরদিকে জনমানসের বিশ্বাস মহাশক্তির পূজার মাহাত্ম্যকে ধরে রেখে সংঘ সুসজ্জিত আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুরুচিসম্মত মণ্ডপ নির্মাণ, প্রতিমা ও সুগন্ধি ফুলালোচনার, সপ্তমী (বিশেষ মহাআরতি) থেকে দশমী পর্যন্ত বিসর্জন সহ এক অনন্য ঐতিহ্যের বার্তা বহন করে চলেছে।
এই পূজোর এককালে যেমন ছিল এককালের প্রীতি, তেমনই বর্তমান সময়েও এক অন্যরকম আবেগ। পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় মহালয়ার আগেই দলবেঁধে সকল মানুষের একত্রে অংশগ্রহণে। বর্তমান প্রজন্মের উপস্থিতি ও আগ্রহ শারদ উৎসবের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে। এই বটবৃক্ষের শিকড় যত গভীরে অঙ্কুরিত হয়েছে ততই তার চিরসবুজ উপস্থিতি।

Puja voting code
SUN1262
WhatsApp VOTE SUN1262 to +91 91470 77170
Live rank #531 0 votes

Voting opens soon — keep this code ready!