ITC - Enduring Value Sunrise Pure Masala

Gopalnagar Cricket Club Durga Puja Committee

Asansol, Paschim Bardhaman

মা আসছেন।মা আসেন, আবার চলেও যান, যেদিন যাবেন সকাল থেকেই মনটা দুঃখে কষ্টে একাকার হয়ে যায়, যখন মা আমাদের ছেড়ে চলে যায়, চোখে জল চলে আসে কিন্তু পরক্ষণেই ভাবি, মা তো আবার আসবেন তাই যখন পুজো তিন মাস দেরি মা আসছেন, মনের ভেতরটা আনন্দে খুশিতে টগবগ করে ওঠে। আমাদের গোপালনগর ক্রিকেট ক্লাবের পুজো, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে করা হয়, প্রত্যেকটা নিয়ম আমরা খুব নিষ্ঠার সঙ্গে পালন করি ,তিন দিন ধরে চলে সাংস্কৃতিক ছোট বড় নানান অনুষ্ঠান, আমরা বন্ধুরা যখন একসঙ্গে মন্দির প্রাঙ্গনে বসে গল্প করি হাসি তামাশা করি কি যে আনন্দ লাগে ভাষায় ব্যক্ত করতে পারব না। ছোটরা সুন্দর সুন্দর জামা প্যান্ট পড়ে এইদিক থেকে সেদিক ছোটাছুটি করে তখন ভীষণ ভালো লাগে ,কলা বউ আনতে যাওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, মনে হয় সেই চারদিন আমরা অন্য জগতে চলে এসেছি। একদিন একটি ছোট্ট ঘটনা বলি, সিটি ভি এন, টিভি থেকে আমাদের এখানে আসবেন ,আমরা নিজেরাই কেউ মা দুর্গা সেজেছি ,কেউ অসুর সেজেছি কি আনন্দ, তারপর সিঁদুর খেলা হবে ,আমাদের ফটো ভিডিও করা হবে। যখন অসুর এই মোটা মোটা গোঁফ নিয়ে হাতে তরবারি নিয়ে হাহাহা করে হাসতে লাগলো আর এসব মা দুর্গা অসুরের বুকে পা দিয়ে ত্রিশূল ঢুকিয়ে দিল কি অদ্ভুত এক মনোরম দৃশ্য, তারপর আমরাই আমাদের বউদের সাথে সিঁদুর খেলা সেটা টিভিতে দেখানো

Puja voting code
SUN1268
WhatsApp VOTE SUN1268 to +91 91470 77170
Live rank #534 0 votes

Voting opens soon — keep this code ready!