ITC - Enduring Value Sunrise Pure Masala

Sabujpally Durga Puja Committee

Asansol, Paschim Bardhaman

আগমনী - সবুজ পল্লীর দূর্গোৎসব

আগমনী মানেই মায়ের (মা দূর্গার) পিত্রালয়ে আগমনের আনন্দবার্তা। সবুজ পল্লীবাসী সেই আনন্দে মেতে ২০০৭ সালে মাকে প্রথম আহ্বান জানায় আমাদের মন্দিরে।
এই পল্লীর সূচনা ১৯৮৮/৯০ সালে, বিভিন্ন জেলার মানুষ মিলিত হয়ে গড়ে তোলেন একতা। ১৯৯০ সালে চাষের জমিতে গড়ে ওঠে বসতি, কয়েকটি পরিবার মিলে শুরু হয় সরস্বতী পূজা। কঠিন পথ পেরিয়ে গড়ে ওঠে রাস্তা, ছোট মন্দির, আর এক সময় নিজেদের প্রচেষ্টায় বড় মন্দিরও।
২০০৭ সালে শুরু হয় দুর্গাপূজা। আজ তা ১৯ বছরে পা দিয়েছে। চার দিন ধরে আমরা একসাথে ভোগ প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহোৎসবের মধ্যে দিয়ে মা-কে আরাধনা করি।
আমরা বাইরের কোন অনুদান নিই না। যার যেমন সামর্থ্য, খুশি মনে মা-র পূজায় অংশ নেন। শুধু দিদির অনুদান আমরা ভবিষ্যতের জন্য ব্যাঙ্কে সঞ্চয় করি।
দূর্গাপূজা শুধু উৎসব নয়, এটি সবুজ পল্লীর আবেগ, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। আমরা চাই, সমাজের প্রতিটি প্রান্তে মা দুর্গার আশীর্বাদে আসুক শান্তি ও স্থিতি।
জয় মা দূর্গা।

Puja voting code
SUN1269
WhatsApp VOTE SUN1269 to +91 91470 77170
Live rank #535 0 votes

Voting opens soon — keep this code ready!