ITC - Enduring Value Sunrise Pure Masala

Amrai Roy Buri Durgapuja

Durgapur, Paschim Bardhaman

ওঁ মা আদি রায় বুড়ি দূর্গা- আমরাই রায় পাড়া,দুর্গাপুর-এ পশ্চিম বর্ধমান : ওঁ মা আদি রায় বুড়ি দুর্গা—আমরাই রায়পাড়া, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান)-এর এক প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গোৎসব। চারটি পরিবার—রায়, মুখার্জ্জী, চ্যাটার্জ্জী ও ব্যানার্জ্জী—মিলে এই পূজার সূচনা করেছিলেন বহু বছর আগে। একসময় এই অঞ্চল ছিল দুর্গাপুরের নীলডাঙা গ্রাম ও চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা। সেই সময় বর্গী সেনাপতি ভাস্কর পণ্ডিত ও তার অনুচরদের নির্যাতনে স্থানীয় মানুষরা দিশেহারা হয়ে পড়েন। পরবর্তীতে এই পরিবারগুলি পশ্চিম প্রান্তে প্রায় এক মাইল দূরে গাছপালায় আচ্ছাদিত নিচু জমিতে নতুন বসতি স্থাপন করেন। সঙ্গে নিয়ে আসেন তাঁদের পারিবারিক দুর্গাপূজা, যা প্রথমে অনুষ্ঠিত হয়েছিল তালপাতার ছাউনির একটি সরল মন্দিরে। কৃষিকাজ আর পূজা-আর্চনাই ছিল তাঁদের জীবনের মূল ভিত্তি। ক্রমে এই জমিতেই গড়ে ওঠে দুর্গাপুর শিল্পনগরী। বহু বছর ধরে পূজায় মহিষ ও ছাগ বলির প্রচলন ছিল। বর্তমানে সপ্তমী, অষ্টমী ও নবমীতে ছাগ বলি হয়, আর চারদিনব্যাপী চলে মহাসমারোহে পূজা, ভোগ ও আরাধনা। বিশেষত দশমীর দিন প্রায় সাত-আট হাজার ভক্তকে ভোগ পরিবেশন করা হয়—যা এই পূজার অন্যতম বৈশিষ্ট্য। সমস্ত খরচ বহন করে আসছে সংশ্লিষ্ট চার পরিবার। কিন্তু আজকের দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জমি অধিগ্রহণের ফলে পূজার ব্যয়ভার সামলানো কঠিন হয়ে উঠেছে। কষ্ট সত্ত্বেও তাঁরা ঐতিহ্য রক্ষা করে চলেছেন। রোদ,জল ,ঝড় বৃষ্টি- নানান দুর্যোগ মাথায় নিয়ে মোন্দীর প্রাঙ্গনে জল কাদায় বসে আনন্দে মত্ত থাকে

Puja voting code
SUN1270
WhatsApp VOTE SUN1270 to +91 91470 77170
Live rank #536 0 votes

Voting opens soon — keep this code ready!