ITC - Enduring Value Sunrise Pure Masala

Beliaghata Puja Committee

Beliaghata, North 24 Paraganas

কালের নিয়মে বদল এসেছে বঙ্গের পুজোর মানচিত্রে। তার সঙ্গে সাযুজ্য রেখেই বেলিয়াঘাটার পুজোয় পরিবর্তন হয়েছে মণ্ডপ আর প্রতিমার সাজসজ্জায়। তবে ব্যতিক্রম ঘটেনি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের। সেই পরিবেশ আজও অটুট বেলিয়াঘাটা পুজো কমিটি পরিচালিত দুর্গা পুজোয়। যা বিভিন্ন এলাকায় উদাহরণ তৈরি করে। বিভেদের বিষ বাষ্প সমাজকে গ্রাস করছে, সেই সময় সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে পুজোর আয়োজন প্রশংসার দাবি রাখলে নিশ্চয় ভুল হবে না।
জাত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এগিয়ে চলার মন্ত্র নিয়েও আজ থেকে ৭৭ বছর আগে পথ চলা শুরু করেছিল বেলিয়াঘাটা পুজো কমিটির সদস্যরা। কালের নিয়মে সেই সদস্যদের আজ আর কেউ না থাকলেও পূর্বসূরিদের দেখানো পথেই এগিয়ে চলছেন আজকের পুজোর দায়িত্বপ্রাপ্তরা।
পুজো আয়োজনে খুব বেশি অর্থের সংস্থান কোনওদিনই করা সম্ভব হয়নি বেলিয়াঘাটা পুজো কমিটির। তার মধ্যে এলাকার প্রান্তিক মানুষেরা যাতে বছর ঘুরে উমার বাপের বাড়ির আসার আনন্দে সামিল হতে পারেন। তার চেষ্টা নিরন্তর ভাবে করে গিয়েছে দেগঙ্গার এই পুজো কমিটি।

Puja voting code
SUN1272
WhatsApp VOTE SUN1272 to +91 91470 77170
Live rank #538 0 votes

Voting opens soon — keep this code ready!