BIKNA NEW DURGA PUJA COMMITTEE
BIKNA, BANKURA
নমস্কার ,আমি কৌশিক পাল, বিক্না নিউ সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এই পূজার ইতিহাস, এই বছরের পূজার থিম ও আমাদের পূজাতে মানুষজনের উপস্থিতি সম্পর্কে কিছু কথা লিখছি। প্রথমেই বলে রাখি এই পূজার ইতিহাস কিছু ঘটনার উপর দাঁড়িয়ে আছে যা অনেকের রূপকথার গল্পের মতো মনে হবে , কিন্তু এই ঘটনাগুলো অবিশ্বাস্য সত্যি। ২০১২ সালের মহাষষ্ঠীর দিন গ্রামের কিছু যুবক নিজেদের মধ্যে কথা বলছে যে তারা পরের বছর থেকে দুর্গাপূজা করবে।হঠাৎ তাদের একজন বলে উঠে যে হলে এই বছরই করবো। যেমন বলা তেমনি কাজ, সকলে তারা আমাদের বিক্না গ্রামেরই এক প্যান্ডেল ডেকোরেটার্স এর কাছে গেলেন যে দুর্গাপূজা হবে তার প্যান্ডেল এর জন্য ,তিনি প্রথমে ইয়ার্কি ভাবলেও পরে সকলের কথা শুনে রাজি হলেন । তারই পরিচিত এক ব্রাহ্মণ ,যিনি ব্যাঙ্গালোরে পূজা করতে যান তিনি এই বছর শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেন নাই । তাকেই সবাই অনুরোধ করার পর তিনি রাজি হলেন। ঠিক হলো যে এইবছর তো আর ঠাকুর পাওয়া যাবে নাই, তাই এইবছর ঘট পূজা করা হবে।এই খবর গ্রামের আরো অনেকেই জানতে পারলেন। যথারীতি অনেকেই বিক্না মোড়ে জমায়েত হয়েছে । এমন সময় বিক্নারই এক বাসিন্দা কাজে যাবার সময় ভিড় দেখে দাঁড়ালেন,এবং জানতে পারলেন যে দুর্গাপূজা হবে কিন্তু ঠাকুর পাওয়া যায় নাই ঘটে পূজা হবে। উনার দুর্গাপুরের এক আত্মীয় , যিনি ঠাকুর তৈরি করেন