Bishnupur Anami club sarbojonin Durga Puja
Berhampore, Murshidabad
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা আমাদের ঐতিহ্য ভক্তি ও আনন্দের মিলন তীর্থ এ বছর আমাদের বিষ্ণুপুর অনামী ক্লাবের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যা ভক্তির ঐশর্য্য প্রকৃতির সৌন্দর্য ভারতীয় স্থাপত্যের এক মধুর সমন্বয় | এটি প্রায় উচ্চতা ১২০ ফুট এবং চওড়ায় ১০০ ফুট ||
সন্ধ্যা নামলেই মন্দির প্রাঙ্গণে নতুন রূপে ধরা দেবে, মন্দিরের গম্বুজ মিনার, আলোর রশ্মি ফুটে উঠবে বেজে উঠবে সংগীত, যা মন্দিরে প্রাঙ্গনে জীবন্ত করে তুলবে | আলো ও সংগীতের রোশনাই সেজে উঠবে আমাদের বৃন্দাবনের আকাশ, মুখরিত হবে বাতাস জাগাবে স্পন্দন ||
সন্ধ্যার পর সকল দর্শনার্থীরা আলো ও সুরের এক মোহময়ী অভিজ্ঞতা র সাক্ষী থাকবে বিষ্ণুপুর অনামী ক্লাবের উদ্যোগে তরুণ প্রজন্মের কাছে এক নতুন বার্তা আমাদের এই থিম | আসুন সকলে মিলে ভেদাভেদ ভুলে পূজোরই কটা দিন আনন্দে মেতে উঠে সকলের মাঝে ছড়িয়ে দিই প্রাণের বার্তা