ITC - Enduring Value Sunrise Pure Masala

TUFAN SANGHA

MAYNAGURI, Jalpaiguri

শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা
আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা এবারও আসছে নতুন সাজে, নতুন আশায়। প্রতি বছরের মতো এই বছরও পেটকাটি তুফান সংঘ আয়োজন করেছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব। এবছর আমাদের পূজা ২৫ বছরে পদার্পণ করল—এই বিশেষ বছরটি আমরা উদযাপন করছি থিম: "মাতৃ রূপে আলোর অঙ্গীকার"।
দেবী প্রতিমা নির্মাণ করছেন কৃষ্ণনগরের খ্যাতনামা মা কালী শিল্পালয়। মণ্ডপ সজ্জায় থাকছেন আসামের দক্ষ শিল্পীরা, পরিচালনায় মা লক্ষ্মী ডেকরেটর। আলোয় থাকছে বিশেষ চমক—পুরনো দিনের ঐতিহ্যবাহী হ্যারিকেনের আলোয় আলোকিত হবে আমাদের পূজামণ্ডপ, courtesy বিশ্বকর্মা লাইট সাপ্লাই।
এই পূজাকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের প্রেরণা, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।
পেটকাটি তুফান সংঘের পক্ষ থেকে সকল পাড়া-প্রতিবেশী, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দকে জানাই আন্তরিক আমন্ত্রণ ও শারদীয় শুভেচ্ছা। আসুন, সকলে মিলিত হই ভক্তি, আনন্দ ও সংস্কৃতির এই মহোৎসবে।
ধন্যবাদান্তে,
পেটকাটি তুফান সংঘ
সকল সদস্যবৃন্দ

Puja voting code
SUN1305
WhatsApp VOTE SUN1305 to +91 91470 77170
Live rank #545 0 votes

Voting opens soon — keep this code ready!