ITC - Enduring Value Sunrise Pure Masala

DEBNATHPARA KALYAN SAMITY

JALANGI, Murshidabad

জয় কৃষ্ণপুর দেবনাথপাড়া কল্যাণ সমিতির আয়োজনে এ বছর অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ৭৬তম দুর্গোৎসব। এবারের পুজোর থিম দক্ষিণেশ্বরের মন্দির। পদ্মা নদীর সংলগ্ন আমাদের এই মধ্যবিত্ত জনপদে প্রতিবছরই উৎসবের আনন্দে মেতে ওঠে সকলে। ক্লাব ও গ্রামবাসীর ঐকান্তিক সহযোগিতায় দুর্গোৎসব এক মহামিলনের রূপ নেয়। নদীর এ পারে আমাদের পুজো, ওপারে বাংলাদেশ— মাঝখানে ভরা নদী যেন দুই তীরের মিলনের সেতু। প্রবীণদের মুখে শোনা যায়, বহু বছর আগে বাংলাদেশ থেকে আগত গৌরচন্দ্র দেবনাথই এই পূজার প্রতিষ্ঠাতা ছিলেন। আজও তাঁর পরিবারের একজন সদস্য এই মন্দিরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা আমাদের গর্বের বিষয়।
আমাদের পূজোর অন্যতম বৈশিষ্ট্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বার্তার প্রচার। প্রতিবার ব্যানার ও পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ— যেমন Save Drive Save Life, ডেঙ্গু প্রতিরোধ, নাবালিকা বিবাহ বন্ধের মতো সামাজিক সচেতনতা। এভাবেই দুর্গাপূজা শুধুই উৎসব নয়, মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আলো ছড়ানোর একটি মাধ্যম হয়ে ওঠে। আমরা সকলেই প্রার্থনা করি— মা দুর্গার আশীর্বাদে এ বছরও আমাদের পুজো হোক শান্তি, সৌন্দর্য ও শুভ শক্তির প্রতীক।

Puja voting code
SUN1317
WhatsApp VOTE SUN1317 to +91 91470 77170
Live rank #552 0 votes

Voting opens soon — keep this code ready!