JALANGI MILON MONDIR DURGA PUJA COMMITTEE
JALANGI, Murshidabad
জলঙ্গি মিলন মন্দির আবেগ ও ঐতিহ্য জলঙ্গি মিলন মন্দির আবেগ ও ঐতিহ্যের মহামিলন ক্ষেত্র আবহমান কালে ধরে ধর্মীয় ও সংস্কৃতির ধারক ও বাহক এই মিলন মন্দির || মিলন মানে ঐক্যবদ্ধ মিলন মানে এক সূত্রের বন্ধনের অঙ্গীকার এমনি এক মহাসতকল্প নিয়ে আজ থেকে 61 বছর আগে শুরু হয় মিলন মন্দিরে যাত্রাপথ || পদ্মা নদীর তীরে শুরু হয় দুর্গাপূজার আয়োজন || কালের নিয়মে আয়োজকদের আজ অনেকেই নেই কিন্তু তাদের দেখানো পথে আজও আমরা অবিচল। উল্লেখ না করলেই না যে ১৯৯8 সালের বিধ্বংসী পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে যায় মিলন মন্দিরের আদি স্থান কিন্তু ধারাবাহিকতা আমরা আজও বহন করে চলেছি জলঙ্গি বাজার সংলগ্নে পদ্মা নদীর তীরে আমরা প্রতিবার আয়োজন করি মহামিলনের এই দুর্গোৎসব সম্প্রীতি ও উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায় || আয়োজন করা হয় বিভিন্ন সামাজ সচেতনতামূলক কর্মসূচির ছোট ছোট শিশুদের প্রতিভার বিকাশের আয়োজন করা হয় গান, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতার মধ্যেই চলে দেবী মায়ের আরাধনা। ধুনুচি নাচ, উলুধ্বনি, শঙ্খের ধ্বনির সাথে ঢাকের বাদ্যতে মুখরিত হয়ে থাকে পূজা প্রাঙ্গণ || হাজার হাজার মানুষের আগমনে কোলাহলে আমরা ধন্য হয়ে উঠি সমৃদ্ধা || সার্থক হয় আমাদের আয়োজন এইভাবে আনন্দ উৎসবে অতিবাহিত হয়ে যায় পুজোর দিনগুলো আসো বিসর্জনের পালা ব্যথা বিজড়িত হৃদয়ে মায়ের বিদায়ের পরে শুরু হয় একাদশীর বিজয়ের অনুষ্ঠান যা আমাদের মিলন মন্দিরের ঐতিহ্য।