ITC - Enduring Value Sunrise Pure Masala

PAHARPUR MATRI MANDIR

LALGOLA, Murshidabad

পাহাড়পুর মাতৃ মন্দির

পাহাড়পুর মাতৃমন্দির, মুর্শিদাবাদের লালগোলার প্রথম বারোয়ারি দুর্গাপুজো হিসেবে বিশেষভাবে পরিচিত। বাংলা ১৩৫১ সালে সূচনা হওয়া এই পূজো আজ ৮২তম বর্ষে পদার্পণ করেছে। এত দীর্ঘ পথচলার মধ্য দিয়ে পূজো শুধু একটি ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে মানুষের মিলনমেলা ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক।
প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন আমরা জাঁকজমকপূর্ণভাবে করি। এবারের বিশেষ আকর্ষণ হলো নবরূপে দুর্গা, যা দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেবে। তবে পূজো মানেই শুধু আনন্দ-উৎসব নয়, আমাদের অন্যতম লক্ষ্য সমাজসেবামূলক কার্যক্রম। তাই প্রতিবছরই আমরা দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। পূজোর দিনগুলোতে পোশাক বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে আমরা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি।
শুধু তাই নয়, পূজোর পাঁচ দিন মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে সাংস্কৃতিক চর্চার এক প্রাণকেন্দ্র। নৃত্য, সঙ্গীত, নাটক ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন, যা মানুষের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।
আমরা বিশ্বাস করি, পূজো শুধু দেবীর আরাধনাই নয়, বরং মানবিক মূল্যবোধকে জাগ্রত করার একটি উপায়। তাই এবারের আয়োজনেও আপনাদের আর্থিক সহযোগিতা এবং আশীর্বাদ আমাদের প্রেরণা হয়ে থাকবে। একসঙ্গে সবাইকে নিয়ে পথ চলাতেই পাহাড়পুর মাতৃমন্দির দুর্গাপুজোর সার্থকতা।

Puja voting code
SUN1324
WhatsApp VOTE SUN1324 to +91 91470 77170
Live rank #554 0 votes

Voting opens soon — keep this code ready!