Bharat Tirtha Club
Farakka, Murshidabad
"সানরাইজ পূজা সাতকাহন" নামক শীর্ষক গল্প লিখতে বসে আমাদের অর্থাৎ ভারত তীর্থ ক্লাবের দুর্গাপূজার সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট্যপূর্ণ ইতিহাস লিখিত আকারে তুলে ধরলাম। ভারত তীর্থ ক্লাব এবং দুর্গাপূজার উৎপত্তি সংক্ষিপ্ত ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই আমাদের স্কুল দিয়ে শুরু করতে হয় । ফরাক্কা ব্যারেজ হায়ার সেকেন্ডারি স্কুলের একই ক্লাস পরিণত বন্ধুদের নিয়ে গঠিত এক কথায় ১৯৮৫ সালের মাধ্যমিক ব্যাচের বন্ধুদের সমন্বয় গঠিত ভারত তীর্থ ক্লাবের বিশেষ উদ্যোগ ফারাক্কা ব্যারেজ টাউনশিপের ১ নম্বর রাস্তার বরিশাল সেবা সমিতি অফিসের সামনে অতি আড়ম্বরপূর্ণ ভাবে দুর্গাপূজা শুরু হয়। সেই সময় অর্থাৎ প্রথমদিকে কিছু বছর ক্লাবে বন্ধুদের সংখ্যা আধিক্য থাকায় নানা রকম অনুষ্ঠানসহ আরম্ভর পূর্ণভাবে চলতে থাকে পুজো কিন্তু তার পরের বছর গুলিতে অধিকাংশ বন্ধু কাজের জন্য কিংবা চাকুরী সূত্রে ফারাক্কায় এর বাইরে অন্যত্র চলে যাওয়াতে মাত্র চার থেকে ছয় জন উদ্যোগী বন্ধুদের দ্বারা পূজা অনুষ্ঠিত হয় । বেশ সদস্য বা বন্ধু না থাকা সত্বেও কোন রকম চাঁদা সংগ্রহ না করে শুধুমাত্র নিজেদের আর্থিক অনুদানে এবং বিগত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদানের টাকায় দুর্গাপুজটি ঐতিহ্য বজায় রেখে আমরা আমাদের মতনই আজও আরম্বরপূর্ণ ভাবেই পূজা আয়োজিত করে চলেছি । ফারাক্কার ভারত তীর্থ ক্লাবের দুর্গাপূজা অনন্য দৃষ্টান্ত, কারণ এটি কোনো চাঁদা সংগ্রহ ছাড়াই অনুষ্ঠিত হয়।