Abhijatri Sangha
North Ayra, North 24 Paraganas
দিকে দিকে শারদ আকাশের শুভ্র সাদা পুঞ্জিভূত মেঘমালা আর শিউলির গন্ধে ও পথের ধারে কাশফুলের সমারোহ জানিয়ে দেয় মায়ের আগমনী বার্তা। প্রকৃতির এই সজো সাজো রবে আমরাও বেতনী নদীর তীরের এই ক্ষুদ্র সবুজ সজ্জ্যাবৃত দ্বীপে সংঘের মন্ডপে শারদীয়া দুর্গোৎসবে সমগ্র পাশ্চবঙ্গবাসী তথা পৃথিবীর মানুষের সঙ্গে আনন্দে মেতে উঠি। আমাদের সকলের বিশ্বাস পিতৃপক্ষয়ের অন্তে, মাতৃপক্ষের শুরুতে জাগ্রত হয় দেবীভাব। তাই প্রকৃতিকে সন্তুষ্ট করতে সুরু করি মাতৃপূজা। "প্রত্যেক মানুষের মধ্যেই আছে অসুর শক্তি। পুরুষাকার ও সাধন ভজন দ্বারা মানুষ যখন যথার্থ মনুষ্যত্বে উপনিত হয় তখন তার পশুভাব কেটে গিয়ে দেবভাব জাগ্রত হয়", এই বিশ্বাসের উপর ভর করে ১৯৬৫ সাল থেকে কালিনগর বলাকা সংঘের মায়ের আরাধনা শুরু। দেখতে দেখতে ৬০ তম বর্ষে উপনীত হয়েছি। পূজার সবথেকে গুরুত্বপূর্ণ পাঁচটি দিন শুরু মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মহাসমারোহে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের আরাধনা করি, ও আত্মনিবেদন করি, এই আধ্যাত্বিক আরাধনার সাথে সাথে আমরা কিছু কিছু জনহিতকর ও সমাজ স্বচেতন কাজ করে থাকি। যেমন, সেভ ড্রাইভ সেভ লাইফ, বাল্য বিবাহরোধ, বৃক্ষরোপন, ডেঙ্গু সচেতনতা শিবির ইত্যাদি || আমাদের এই উৎসব প্রাঙ্গন সার্থক হয়ে ওঠে যখন জাতি, ধর্ম নির্বিশেষে মিলে মিশে একত্র হয়ে মহামানবের মিলন ক্ষেত্রে পরিণত হয়।