ITC - Enduring Value Sunrise Pure Masala

Mohishila Durga Puja Committee

Asansol, Paschim Bardhaman

বটতলা আদি দুর্গাপূজা, মহিশিলা কলোনির একটি ঐতিহ্যবাহী মিলনমেলা, যা এবার ৭৫ বছর উদযাপন করছে। এই দীর্ঘ যাত্রায় আমাদের পূর্বসূরী ও বর্তমান সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজকের সফল পূজা। অর্থনৈতিক পরিবর্তন হলেও পুজোর প্রতি আমাদের ভালোবাসা ও কমিটির সদস্যদের নিষ্ঠা কখনও কমেনি।
আমাদের মূল লক্ষ্য হলো সর্বমঙ্গলময়ী মায়ের পুজো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা, যা আমরা প্রতিবছরই নিশ্চিতভাবে পালন করে থাকি।
এবারের পুজোর থিম রাজস্থান ঘরানায় তৈরি প্যান্ডেল ও প্রতিমা, যা বাংলার হস্তশিল্পী দ্বারা তৈরি সুতো, তুলো, শোলা ও কাগজের পোশাকে সজ্জিত। এই অসাধারণ শৈল্পিক কাঠামো এবং আলোকসজ্জা মূর্তির সাবেকিয়ানায় এক নতুন মাত্রা যোগ করেছে।
মহিশিলার পুজোর সংখ্যা বেড়েছে, তবে আদিবাসীদের চাঁদার পরিমাণ কমে গিয়েছে। তবুও যারা আছেন, তারা চাঁদার পরিবেশন বৃদ্ধি করেছেন, যা আমাদের উৎসাহিত করে। ৭৫ বছর পূর্ণ করার এই বিশেষ মুহূর্তে, আমাদের প্রচেষ্টা হলো পুজোকে স্মরণীয় ও সফলভাবে উদযাপন করা।

Puja voting code
SUN1366
WhatsApp VOTE SUN1366 to +91 91470 77170
Live rank #567 0 votes

Voting opens soon — keep this code ready!