ITC - Enduring Value Sunrise Pure Masala

Amra Kajan

Sonarpur, South 24 Parganas

আমাদের পাড়ায় আগে দুর্গাপুজো হতো না, তাই ১৯৯৫ সালে নানা বাধা-বিপত্তির মধ্যে দিয়ে এই পুজোর পথ চলা শুরু করি। মা কাকিমার রাজত্ব পাশের পাড়ায় পুজো হত, আমরা ভাইবোনেরা মিলে সেখানে যেতাম। বড়দের পুজো দেখে আমাদের খুব ভালো লাগতো না, তাই বড় হয়ে ঠিক করলাম নিজেদের পুজো শুরু করব। কিন্তু বাবা-কাকারাও দ্বিধায় ছিলেন, একদল বলল পারবে না, অন্যদল বলল পারবে। সবার সঙ্গে মিলেমিশে শুরু করলাম।
তখন কেউ রোজগার করতাম না, দুর থেকে রাতদিন চাঁদা তুলতাম, বিকেল-বেলা গাছ থেকে ডাব-নারকেল পেড়ে বিক্রি করতাম। গালাগালি শুনতেও হতো, কিন্তু থেমে থাকিনি। আজ আমাদের পুজো ৩১ বছরে পা দিয়েছে। এ বছর থিম প্রজাপতি — শান্তির প্রতীক, রঙিন ডানা মেলে যেন মায়ের আগমনে শান্তি ছড়িয়ে পড়ে।
আমাদের পুজোতে আনন্দ, আবেগ, ভালোবাসা আর ঐতিহ্যের মিশেল আছে। সোনারপুর স্টেশন থেকে কামরাবাদ হয়ে সহজেই আসা যায় তারার বাগান সার্বজনীন দুর্গাপুজোতে।

Puja voting code
SUN1369
WhatsApp VOTE SUN1369 to +91 91470 77170
Live rank #569 0 votes

Voting opens soon — keep this code ready!