NIJA SINTHEE SARBOJONIN DURGATSAV
Kolkata, Kolkata
নিজ সিঁথি সার্বজনীন দুর্গোৎসব দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত বেদিয়াপাড়া ১১ নম্বর ওয়ার্ডের প্রাচীনতম দুর্গাপুজোর আয়োজক ১৯৫৬ সালের এক শরৎকালীন দিনে যখন বেদিয়াপাড়ার জনবসতি ছিল হাতে গোনা কিছু বাড়ির মধ্যে সীমাবদ্ধ, জনাকয়েক পূজা প্রেমী অধিবাসীবৃন্দের উদ্যোগে দুর্গাপূজা আয়োজনের পথ চলা শুরু । তারপরে সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তনের সাক্ষী হয়ে এই পূজা ৭০ বছর তম বর্ষে পদার্পণ করল । মাতৃ প্রতিমার আভিজাত্য, মণ্ডপসজ্জ্যা, ও আলোকসজ্জা সঙ্গে সঙ্গে এই পূজার প্রধান আকর্ষণ হল এর সাবেকিয়ানা ও পুজো আয়োজন উপচারের নিয়মানুবর্তিতা । মহাষ্টমীর পুষ্পাঞ্জলী ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের শৃঙ্খলাববদ্ধ ভাবে অংশগ্রহণ এই পূজার সর্বাঙ্গীণ পরিবেশের অন্যতম পরিচয়ক । গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান থেকে শুরু করে বিজয় দশমীর সিঁদুর খেলার পরে বিসর্জনের শোভাযাত্রা পর্যন্ত পাড়ার আবালবৃদ্ধবনিতার স্বথ শ্বফুর্ত প্রদান করেছে। নিজ সিঁথি সর্বজনীন দুর্গোৎসব শুধুমাত্র পূজা আয়োজন এর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে । মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রক্তদান শিবির, মা-বোনদের বস্ত্র বিতরণ, ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির আয়োজনের মধ্যে দিয়ে তারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করে এই বছর ৭০ তম বর্ষে নিজেদের সাবেকি আনা বজায় রাখার উদ্দেশ্যে মাতৃ প্রতিমাকে অনন্য রূপে উপস্থাপন করার লক্ষ্য তারা অগ্রসর হয়েছে ।