ITC - Enduring Value Sunrise Pure Masala

PEARY MOHAN SUR GARDEN LANE SARBOJONIN DURGATSAB

Kolkata, Kolkata

১৯২৫ সালে শুরু হওয়া আমাদের দুর্গাপুজোর ১০১ বছরের দীর্ঘ যাত্রা একেবারেই সহজ ছিল না। বর্তমানে যে স্থানে পুজো অনুষ্ঠিত হয়, থার্টি নাইন পিয়ারী মোহনপুর গার্ডেন লেন, কলকাতা, সেখানে তখন মন্দির ছিল না। পূজোর আয়োজন হত মন্দিরের বিপরীতে, এক ফাঁকা জায়গায়। বছরের পর বছর ওই ফাঁকা জায়গায় বাড়ি নির্মাণের কাজ চলছিল, এবং এক সময় চিন্তা উঠেছিল, পুজো কোথায় হবে। তখন, ওই জায়গায় এক বিধবা মা এবং তার একমাত্র মেয়ে বাস করতেন, আর সামনের ফাঁকা জায়গাটি ছিল। সংকটের সময়ে, ওই বিধবা মহিলা তাঁর সামনের জমি পুজোর জন্য দান করেন। দীর্ঘ বছর ধরে টিনের সেডে প্যান্ডেল করে পুজো হত। একসময় কিছু প্রভাবশালী ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা করেন, কিন্তু পাড়ার মানুষের সহায়তায় তা ব্যর্থ হয়। পরে, ২০০৬ এবং ২০০৭ সালে আমাদের বাবা, কাকা, জেঠু, দাদু এবং অন্যান্যদের সহায়তায় স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত হয়, এবং ২০০৮ সাল থেকে মন্দিরে নিয়মিত পুজো হতে থাকে। আজও সেই পুজো চলছে। যারা এই যাত্রায় অবদান রেখেছেন, তাঁদের মধ্যে স্বর্গীয় সুধীর মিত্র, স্বর্গীয় শ্রী শ্যামল বসু এবং স্বর্গীয় সুশীল বিশ্বাস বিশেষভাবে উল্লেখযোগ্য।

Puja voting code
SUN1374
WhatsApp VOTE SUN1374 to +91 91470 77170
Live rank #572 0 votes

Voting opens soon — keep this code ready!