UTTAR PARA UNAITED CLUB
HALIBARI, Coochbehar
এ বছর উত্তরপাড়া সর্বজনীন দুর্গোৎসব তার ৭৯ তম বর্ষে পদার্পণ করেছে । উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসবের খ্যাতি শুধুমাত্র জাঁকজমকই নয় সম্প্রীতি আর সংস্কৃতি গৌরবকে কেন্দ্র করে গড়ে উঠছে । শুরুর দিনগুলো থেকে আজকের এই পরিচয় পর্যন্ত, উত্তরপাড়া দুর্ভোৎসব এক অটুট বন্ধনের প্রতিক । কয়েক বছর আগে প্ল্যাটিনাম জয়ন্তী মহোৎসব পালিত হয়েছে মহাসমারোহে । প্রতিবছর আমাদের আয়োজনের বিশেষ বৈশিষ্ট্য হলো "সাবেকি" ছোয়া আর আধুনিকতার মেলবন্ধন । হলদিবাড়ি শহরের পূজা পরিক্রমা আর তার তালিকায় উত্তরপাড়া সার্বজনীন নেই- এ যেন দর্শনার্থীদের কল্পনারও অতীত । তাইতো পুজোর দিনগুলোতে উত্তরপাড়ায় উপচে পড়া ভিড় তার ইঙ্গিতবাহী । এই উৎসবের অন্যতম আকর্ষণ হল সাঙস্কৃতিক সন্ধ্যা যেখানে আট থেকে আশি উত্তরপাড়াবাসির স্বউৎসাহে অংশগ্রহণ। এ যেন সত্যিকারের মিলনমেলা, সেই আদি অকৃত্রিম পুজোর সন্ধ্যায় পাড়ার মঞ্চে পাড়ার অনুষ্ঠান । ছেলেবেলায় ফেলে আসা একফালি বিকেল । হলদিবাড়ি উত্তরপাড়া ইউনাইটেড ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে আয়োজিত দুর্গোৎসবের আসল সাফল্য নিহিত আছে পাড়ার প্রতিটি মানুষের স্বতঃসফূর্ত অংশগ্রহণ আর ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে । উত্তরপাড়ার মানুষ এই উৎসবের প্রকৃত শক্তি । তাদের ঐক্যবদ্ধ পরিশ্রমও আন্তরিকতা এই পুজোকে এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে । বরাবরের মতোই, এ বছরও আমরা আসছি । স্বমহিমায় রয়েছে রাজরাজেশ্বরী মন্দিরের আদলে কাঠের মন্ডপ । মন্ডপ প্রাঙ্গণে থাকছে বাহারি আলোকসজ্জা, মাতৃ প্রতিমা থাকছেন রাজরাজেশ্বরী রূপে ।