PANTHOSALA UNIT
MATAHABHNGA, Coochbehar
দুর্গাপূজা, আশ্বিন মাসের প্রধান উৎসব, যা শুভ শক্তির জয় ও দেবী দুর্গার আরাধনাকে উদযাপন করে। ১৯৬৪ সালে পান্থশালায় প্রথম দুর্গাপূজা শুরু হলেও, স্থানান্তরের কারণে এবারের উৎসব ৫৯তম বর্ষে প্রবেশ করল। দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে, মূর্তি শিলিগুড়ি ও কলকাতার মৃৎশিল্পীদের কাছ থেকে আনা হয়ে থাকে। “পদ্মভূষণ” খেতাবপ্রাপ্ত বিশিষ্ট মৃৎশিল্পী সনাতন রুদ্র পালের হাতে নির্মিত মাতৃ মূর্তি ২০১৫ ও ২০১৬ সালে আমাদের পুজো মণ্ডপে সজ্জিত হয়। “বিশ্ব বাংলা শারদ সম্মান” ও “উত্তরবঙ্গ সংবাদ শারদ সম্মান” সহ অন্যান্য সম্মান এই পুজোর মান বাড়িয়েছে। এবারের বিশেষ আকর্ষণ কুমোরটুলি থেকে আগত মায়ের মুখমণ্ডল, ওড়িশার সাজসজ্জা এবং আধুনিক মন্দিরশৈলীর মন্ডপ। বাঙালির এই মহোৎসবকে সবাই মিলে সফল ও সার্থক করে তোলা আমাদের একান্ত লক্ষ্য। আশা করি, "Sunrise Pure" এই যাত্রায় আমাদের সহযোগিতা করবে।