ITC - Enduring Value Sunrise Pure Masala

BHAGABANTAPUR BABOSAYE SOMITEE

CHANDRAKONA TOWN, Paschim Medinipur

ভূমিকা - মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে উপলব্ধি করে সেই দিন হয় উৎসব প্রেম-প্রীতির বন্ধনে জাতি ধর্ম নির্বেশেষে এই সকলের এক আনন্দ যোগ। ভগবন্তরপুর গ্রাম শহর থেকে প্রায় ১২-১৪ কিমি দূরে, পশ্চিম প্রান্তের নির্জন প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। প্রায় ৫০ বছর আগে এই নিরিবিলি কাঁকুরে মাটির জমিতে গড়ে ওঠে কয়েকটি ছোট দোকান, যা ধীরে ধীরে উৎসবের আসর হয়ে ওঠে। বাংলা ১৩৯০ সালে স্বপন কুমার পাল ও স্বর্গীয় মিলন ঘোষের নেতৃত্বে, শিক্ষক কৃষ্ণ প্রকাশ কোলে ও কানাইলাল মুখার্জির প্রেরণায় শুরু হয়েছিল এ পূজা। দোকানের পাশেই প্রথমবার দুর্গোৎসবের সূচনা, সেখান থেকেই সমিতির প্রতিষ্ঠা। বর্তমানে পূজা শুধু আচার নয়, নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ বছরের কর্মসূচিতে রয়েছে—বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, দুঃস্থদের বস্ত্রদান, স্বেচ্ছায় রক্তদান, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। অনুষ্ঠান সূচি- মহাষষ্ঠীর দিন SDO/MP দিয়ে পূজা উদ্বোধন এবং সামাজিক বৃক্ষরোপণ। সপ্তমীর দিন ঘট উত্তোলন এবং দেবীর পূজা রচনা সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য কুইজ অনুষ্ঠান এবং রাত্রি আটটায় বাউল অনুষ্ঠান। মহা অষ্টমীর দিন সকালে দেবী পূজা আর্চনা সন্ধি পূজা ও প্রসাদ বিতরণ, রাত্রি আটটায় লীলা কীর্তন। নবমীর দিন সকালে দেবি অর্চনা বিকালের দুস্থদের বস্ত্র বিতরণ সন্ধ্যায় সংগীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দশমীর দিন সকালে পূজা বিহিত সন্ধ্যায় শোভাযাত্রার সহকারে প্রতিমা নিরঞ্জন।

Puja voting code
SUN1381
WhatsApp VOTE SUN1381 to +91 91470 77170
Live rank #575 0 votes

Voting opens soon — keep this code ready!