ITC - Enduring Value Sunrise Pure Masala

BETAL BASAN AMRA SOBAI

MAHISHADAL, Purba Medinipur

আমরা বেতাল বসান ও খতিয়ান গ্রামে প্রায় শতাধিক অতি সাধারণ ও গরীব পরিবারের সদস্য ও সদস্যদের একান্তিক প্রচেষ্টায় শুরু হয় বেতালবসান আমরা সবাই ক্লাবের সর্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব। বিগত বছরের ন্যায় এ বছরও আমরা দুই বর্ষ সার্বজনীন শ্রী শ্রী দুর্গ উৎসব ২০২৫ এর আয়োজন করেছি । এ বছর আমরা সাবেকি থিমের ওপর সুন্দর প্রতিমা ও ঝকমুখী আলোকসজ্জার মাধ্যমে আমাদের সারা পাড়া সাজানোর পরিকল্পনা নিয়েছি, পুজোর প্রস্তুতি শুরু হয়েছে শুভ জন্মাষ্টমীতে বিশাল শোভাযাত্রার মাধ্যমে প্রতিমার মাটি তোলা ও শুভক্ষণী পূজোর মাধ্যমে যেখানে প্রায় ছয় শত মানুষের যোগদান ও অন্ন প্রসাদ গ্রহণের দ্বারা। আগামী ২৭/০৯/২০২৫ শুভ মহা পঞ্চমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিশিষ্ট গুণীজন এদের উপস্থিতিতে আমাদের প্রিয় বিধায়ক সুকুমার দেব মহাশয় উদ্বোধন করবেন সর্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫। অনুষ্ঠানে রয়েছে দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন অঙ্কন , ছড়া পড়া , আব্ৰীতি, মোমবাতি জ্বালানো, শঙ্খ বাদন, দিদি নাম্বার ওয়ান ও অন্যান্য এবং প্রতিদিন রাত্রে কালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে শুভ মহাষ্টমীতে কীর্তন গান সহ প্রায় দুই হাজারের ভক্তের মায়ের প্রসাদ গ্রহণ। মহানবমীতে শ্রী শ্রী কুমারী মা পূজা ও আকর্ষণীয় কুমারী মা, সাজো প্রতিযোগিতা। এছাড়া সারা গ্রামে এর রাস্তাঘাট পরিষ্কার চুন ও ব্লিচিং ছড়ানো।

Puja voting code
SUN1383
WhatsApp VOTE SUN1383 to +91 91470 77170
Live rank #576 0 votes

Voting opens soon — keep this code ready!