HUMGARH MOHILA PARICHALITO DURGOTSAB COMMITTEE
HUMGAR, Paschim Medinipur
আমরা, পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় তরুণ সংঘের নারী সদস্যরা, “অন্ন দিয়ে অন্নপূর্ণা, দেবীরাই করবে দেবীর অর্চনা” এই বিশ্বাসে জঙ্গলমহলের বুকে শুরু করেছি এক ব্যতিক্রমী দুর্গোৎসব। ২০২৩ ও ২০২৪ সালে নিজেদের চিত্ত, শ্রম ও ঐক্যে দেবীর পূজায় অংশ নিয়ে আমরা দ্বিতীয় বর্ষে পা দিয়েছি।
এই পূজায় নেই ব্যবসায়িক জাঁকজমক, আছে আন্তরিকতা আর অসীম পরিশ্রম। মা দুর্গার আরাধনায় মহিলারাই হয়েছেন দশভূজা—ঘট বয়ে নদী থেকে জল আনা, অন্নপূর্ণা ভাণ্ডার পরিচালনা, চাল-ডাল সংগ্রহ, অতিথি আপ্যায়ন, সবকিছুতেই তাদের অগ্রণী ভূমিকা।
বিশু কাকু, সঞ্জীব দা, তপন কাকুদের সহায়তায় এবং এলাকার অসংখ্য মানুষের অবদান আমাদের অনুপ্রাণিত করেছে। ২০২৫-এ আমরা তৃতীয় বর্ষের আয়োজনের পথে।
সরকারি ও বেসরকারি দপ্তরের অনুমতি, প্যান্ডেল, ঢাকি, লোকশিল্পী—সবই পরিচালনা করছেন নারীরাই। এ এক নবযুগের সূচনা। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদেই আমাদের এই নারী পরিচালিত দুর্গাপূজা আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে।