ITC - Enduring Value Sunrise Pure Masala

ERIAMARA GHOSH PORIBAR SARBOJONIN DURGOTSAB COMMITTEE

HUMGAR, Paschim Medinipur

সাল মহুয়া পলাশের গ্রাম এরিয়ামারা। অন্যদিকে প্রকাণ্ড জলাশয় ও সবুজ শস্য ক্ষেত এখানেই ঘোষ পরিবারের বসবাস। ধর্মনিষ্ঠ স্বর্গীয় কাশীনাথ ঘোষ এই দুর্গা উৎসবের প্রতিষ্ঠাতা সেটা বাংলা সন ১২৮৩ একদিন স্বপ্নদৃষ্ট হন কাশীনাথ বাবু। পূর্বের চার সন্তান জন্মের পর মারা যায়, পঞ্চম সন্তানও অসুস্থ, মা দূর্গা রূপে এক আদেশে 'তুই আমার পুজো কর তোর মনোবাঞ্ছনা পূর্ণ হবে' সেই থেকে পুজোর শুরু বর্তমান ১৪৩২ এ ১৫০ বছর। মূর্তি সাবেকি একচালা ডাকের সাজে সজ্জিত। পুজো পাঠ রীতি আচার সবই নিষ্ঠাময়। বিশেষ নৈবদ্ধ , মিঠাই। নানান নাড়ু, ২৪ কেজি গাওয়া ঘি এর লুচি, ৪০০ লিটার দুধের ছানার ক্ষীর, সুজির হালুয়া, ইত্যাদি পরিবার গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের প্রায় ছয় হাজার মানুষের ব্যবস্থা করা হয়। হয় কুমারী পূজা, সন্ধ্যা শীতল, সদগোপ ছাড়া অংশ নেয় লোহার, আহির, তিলি, মাল, ব্রাহ্মণ, জনজাতিগণ। নব প্রতিকার দেবীকে বরণ করে প্রধান ব্রতীর স্ত্রী। নবপত্রিকা স্নানে ব্যবহৃত হয় ঐতিহ্যের পিতলের পালকি ও কুলো। দশমীর দিনই প্রতিমা নিরঞ্জন এর রীতি, তার পূর্বে কোনকাঞ্জলি ও সিঁদুর খেলা দেড়শ বছরে সপ্তমীতে থাকছে মিউজিক্যাল ট্রুপ, অষ্টমীতে কুমার অভিনীতের সংগীত, নবমীতে রাজদীপ অপেরার যাত্রাপালা প্রভৃতি। পুজোর মন্ডপের কাছাকাছি আম বাগানে বসে সাঁওতালদের ভুয়ং নৃত্য গানের মেলা এই পুজোকে কেন্দ্র করে তপশিলি জাতির মানুষরা তাদের কাঠি নাচ, পাতা নাচ ও বাদ্যযন্ত্রসহ মন্ডপে এসে মা দুর্গাকে প্রণাম নিবেদন করে।

Puja voting code
SUN1385
WhatsApp VOTE SUN1385 to +91 91470 77170
Live rank #578 0 votes

Voting opens soon — keep this code ready!