NARIHA SARATE SAMBHABI
BALISAI, Purba Medinipur
আশ্বিনের দ্বিপ্রহরে রৌদ্রতপ্ত পিচ রাস্তার উপর দিয়ে খালি পায়ে, এলাকার মা-বোনেদের অষ্টমীর ব্রতর ডালা নিয়ে ২ কিলোমিটার রাস্তা হেঁটে মন্ডপের উদ্দেশ্যে যেতে যেতে গ্রামের কিছু মহিলা বললেন --- তোমরা ছেলেরা এখানে বসে আছো ? একটা পূজা করতে পারো না আমরা খালি পায়ে হেঁটে মাতৃ মণ্ডপে যাচ্ছি আমাদের কষ্ট হয় না ।
মায়েদের এই বার্তায় আত্মপ্রকাশ করে নরিহা শরতের সম্ভাবী, শুরু হয় স্কুল ছাত্র-ছাত্রীদের বৃক্ষ চারা প্রদান, স্কুলের মাঠেই বৃক্ষরোপণ, পথ চলতি মানুষকে বৃক্ষ দান ও এলাকার পাঁচটি গ্রামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ ও পালন অনুষ্ঠিত হয় । মানুষের জীবনে গাছের গুরুত্ব সম্বন্ধে আলোচনা চক্র, এছাড়া বিনামূল্যে ব্লাড ডোনেশন ক্যাম্প ই.সি.জি , ব্লাড গ্রুপ , ব্লাড সুগার নির্ণয় বর্তমান বছরে ও বিনামূল্যে চক্ষু ও দন্ত্য পরীক্ষা ছাড়া ও বিনামূল্যে হাঁটতে চলতে অক্ষয় মানুষজনকে ওয়াকার, বেড প্যান, ওয়ার্কিং স্টিক, ভিটামিন ও মিনারেলস প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা মূলক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান ধুনুচি নাচ সিঁদুর খেলা ও দশ দিনব্যাপী গ্রামীণ মেলা সব মিলিয়ে এই অনুষ্ঠান এলাকার আবেগের একটি অনুষ্ঠান ।।