ITC - Enduring Value Sunrise Pure Masala

ALADARPUT MILONI SANGHA

CONTAI, Purba Medinipur

আলাদারপুট মিলনী সংঘের দুর্গাপূজা
আমাদের প্রিয় আলাদারপুট মিলনী সংঘের দুর্গাপূজা এ বছর ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। গ্রামীণ পরিবেশের এই পূজোয় শত শত মানুষ মিলিত হয়ে আনন্দে মেতে ওঠেন। সবার পক্ষে নতুন জামাকাপড় কেনা সম্ভব না হলেও ভক্তরা মা দুর্গার দর্শনে আসেন ভক্তিভরে। প্রতিদিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গ্রামের সাধারণ ছেলে-মেয়েরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়।
অর্থের সীমাবদ্ধতার কারণে আমাদের মণ্ডপ হয়তো শহরের মতো জাঁকজমকপূর্ণ নয়, তবে আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। পূজার সময় গ্রামে বসে নানা দোকান, কেনাকাটা আর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। মহাষ্টমীর দিন প্রায় দু’হাজার মানুষ অঞ্জলি দেন এবং সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
যারা শহরে যেতে পারেন না, তারা এখানেই উৎসবের আনন্দ উপভোগ করেন। গ্রামের মানুষের বিশ্বাস—এখানে পূজা দিলে মনের কামনা পূর্ণ হয়। তাই প্রতি বছর কেউ না কেউ প্রতিমা দান করেন। এই পূজায় কোনো থিম নেই, আছে শুধু আন্তরিকতা, ভক্তি আর মিলনের আনন্দ।

Puja voting code
SUN1396
WhatsApp VOTE SUN1396 to +91 91470 77170
Live rank #582 0 votes

Voting opens soon — keep this code ready!