ITC - Enduring Value Sunrise Pure Masala

NEW SETTELMENT MARKET COMMITTEE

KHARAGPUR, Paschim Medinipur

"হ্যাঁ গো দাদা, আমরা কি সারাজীবন বেচা-কেনা নিয়েই থাকব? আমাদের জীবনে কি আনন্দ-উৎসব বলে কিছু নেই!" "তা যা বলেছিস ভাই, কিন্তু কী করা যায় বলতো এই একঘেঁয়ে জীবনে একটু মুক্তির স্বাদ পেতে?" "এক কাজ করলে হয় না, চল না আমরা সব দোকানদাররা মিলে দুর্গাপূজার আয়োজন করি।" "বা! দারুন আইডিয়া!" এভাবেই দুটি মানুষের ঐকান্তিক বাসনা ক্রমে রূপ পেল দুর্গাপূজার আয়োজনে। সালটা ছিল ১৯৭০ । নিউ সেটেলমেন্ট মার্কেটের ব্যবসায়ীরা মিটিং করল। তৈরি হল দুর্গাপূজা কমিটি। আনন্দ-উন্মাদনার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজা। শুধু ব্যবসায়ীরা নয়, এলাকার রেল কোয়ার্টারের মানুষজনও সামিল হল সে পূজায়। ঐতিহ্যবাহী সাবেক ধারার অনুসারী এ পূজা। সিংহবাহিনী দেবী দুর্গা তাঁর চার সন্তানকে নিয়ে নেমে এসেছেন যেন মর্ত্যের মাটিতে। পদতলে তাঁর মহিষাসুর। তথাকথিত আধুনিক "থিম" এ পূজায় অনুপস্থিত। উৎসবের আবহে সাবেকি ধারার চিরন্তন বৈশিষ্ট্য এ পূজার পরিমন্ডলে পরিস্ফুট। শক্তি -শান্তি-দয়া-মাতৃ-রূপিনী, জয়-যশ-প্রদায়িনী বরাভয় দেবী দুর্গা এখানে পূজিতা হন শাস্ত্রীয় বিধি অনুসারে, নিষ্ঠা ও ভক্তি সহকারে। নিউ সেটেলমেন্ট মার্কেট কমিটি পূজার উদ্যোক্তা হলেও সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষ এ পূজায় অংশ নেন। মহাষষ্ঠীতে দেবীর বোধন থেকে দশমীর বিসর্জন পর্যন্ত সাড়ম্বরে পূজিতা হন দেবী। পূজার্চনা, পুষ্পাঞ্জলি, সন্ধ্যারতি, প্রতিমা ও প্যান্ডেল দর্শনে মানুষ ভীড় করে আসেন। মহাষ্টমীতে আয়োজিত হয় মহাভোগ। শত-সহস্র মানুষের প্রসাদ-গ্ৰহণে সার্থক হয় নর-নারায়ণ সেবা।

Puja voting code
SUN1397
WhatsApp VOTE SUN1397 to +91 91470 77170
Live rank #583 0 votes

Voting opens soon — keep this code ready!