ITC - Enduring Value Sunrise Pure Masala

SANKOYA 2 NO ANCHAL PUJO COMMITTEE

BENAPUR, Paschim Medinipur

আমাদের দুর্গা পূজা
---------------------------------
সাঁকোয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোন দুর্গা পূজা ছিল না। স্থানীয় প্রতিষ্ঠিত ক্লাব " ফ্রেন্ডস সোসাইটি" র সদস্য সদস্যাদের উদ্যোগে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় ১৯৭৪ খ্রিষ্টাব্দে শুরু হয়েছিল প্রথম বর্ষের দুর্গা পূজা। পরের বছর অঞ্চলবাসীর একান্ত অনুরোধে তাদের হাতেই তুলে দেওয়া হয় পূজার দায়িত্ব।
১৯৯৮ খ্রিষ্টাব্দে ক্লাবের উদ্যোগে ক্লাব গৃহ ও ক্লাব মঞ্চ তৈরী হয়। সেই থেকেই ক্লাবের স্থায়ী মঞ্চে এপর্যন্ত দুর্গা পূজা হয়ে আসছে। বর্তমানে সাঁকোয়া ২ নং অঞ্চল ও তৎসংলগ্ন মাওয়া , চাঙ্গুয়াল, গোকুলপুর অঞ্চলের আরো অনেক গ্রাম সমেত প্রায় ২৫ টি গ্রামের সহযোগিতায় ও সাহায্যে শারদীয়া উৎসব পালিত হয়। আমাদের পূজা বর্তমানে ৫২ তম বর্ষে পদার্পণ করেছে ।আমরা আপামর জনগণের মনোরঞ্জন ও লোকশিক্ষার উদ্দেশ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সমাজ কল্যাণ মূলক বহু অনুষ্ঠানের আয়োজন করে থাকি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দিনে ও রাতে। অষ্টমীতে মা দুর্গার পায়ে অঞ্জলি দেন প্রায় দুই হাজার মায়েরা। নবমীতে হয় নরনারায়ন সেবা। বিজয়া দশমীতে রয়েছে মা বোনেদের সিঁদুর খেলা, সন্ধ্যায় আদিবাসী নৃত্য এবং "রাবন পোড়া" বা দশেরা উৎসব সঙ্গে রঙ বেরঙের আতশবাজীর খেলা। প্রতিদিনই প্রচুর দর্শক সমাবেশ হলেও রাবন মেলাতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয়।

Puja voting code
SUN1399
WhatsApp VOTE SUN1399 to +91 91470 77170
Live rank #584 0 votes

Voting opens soon — keep this code ready!