Kunjaban Flat Owner's Association Durgapuja Committee
Baranagar, North 24 Paraganas
কুঞ্জবনে মাতৃ আরাধনার এবার সপ্তম বর্ষ। বরানগরের নিয়োগীপাড়া তে আট বছর আগে গড়ে ওঠা এই কুঞ্জবন আবাসন। সত্তর জন পরিবারের মিলিত উদ্যোগে আয়োজিত এই মাতৃ আরাধন্য যেন বিবিধের মাঝে মিলনের বার্তা বাহক। আতিশয্য বিহীন, বাইরের চাকচিক্য বর্জিত, অতিবিশিষ্ট বা মহামান্য ব্যক্তিবর্গের গতিপথের বাইরে অবস্থিত আমাদের এই অতি সাধারণ দুর্গাবন্দনা খুবই ঘরোয়া, যেন বাড়িরই পুজা। বয়েজেষ্ঠদের দের সম্মান জানিয়ে তাঁদের হাতেই মা এর প্রতিমা র উদ্বোধন ঘটিয়ে, ঘরোয়া অনুষ্ঠান, দ্বারা ঘরের মেয়ে উমা কে বরণ করার রীতি আমাদের কুঞ্জ বাসীর। সাবেকিয়ানা কে সঙ্গে নিয়ে, গুপ্তপ্রেশ পঞ্জিকার বিধিলিপি মেনে মা এর পূজা অতি নিষ্ঠা ভরে পালন করা আমাদের লক্ষ্য। মা দূর্গা কে পঞ্চব্যঞ্জন যোগে সপ্তমী তে পলান্ন, অষ্টমী তে খিচুড়ি, মহাসন্তী তে লুচি এবং নবমী তে পোলাও সহ প্রতিদিন ই পরমান্ন নিবেদন করার সৌভাগ্য আমাদের হয়ে থাকে প্রতিবার। রাত্রে মা আমাদের থেকে লুচি এবং সুজি সহযোগে শীতল ভোগ গ্রহণ করেন।
বাঙ্গালীর বাঙালিয়ানা মেনে শারদোৎসব পালন আমাদের কুঞ্জবনের পরম্পরা। ঢাকের তালে ধুনুচি নাচ, লাল পাড় সাদা শাড়ি তে সজ্জিত হয়ে সিঁদুর খেলা, ছোট কড় সবাই মিলে ঢাকের সাথে নেচে বিসর্জনের দুঃখ ঘোচানো ও জলযোগ, প্রণাম আশীর্বাদ সমন্বিত জাঁক জমক পূর্ণ গান বাজনায় ভরা বিজয় সম্মিলনী আমাদের এক সূত্রে বেঁধে ফেলে, আমাদের এই আনন্দ উৎসবে। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আর হার্দিক আমন্ত্রণ জানাই।