Uttar Dumdum Chowdder Pally Sarbojanin Durgotsav
Birati, North 24 Paraganas
ওপারের বাংলা থেকে দেশ ভাগের ব্যথা সাথে ভিটেমাটি ছেড়ে পরিবার-পরিজনকে নিয়ে এপারে এসে নতুন জীবন শুরুর লড়াই, সেই সব দুঃখ-কষ্ট ভুলে মহাজাতিনগর ব্লক-২ সংলগ্ন ১৪টি পল্লীর মানুষ একত্রিত হয়ে আয়োজন করল উত্তর দমদম চৌদ্দের পল্লী সর্বজনীন দুর্গোৎসব, যার পরিচালনা করতে শুরু করল বিরাটি তরুণ সংঘ। ১৯৫১ সালে শুরু হওয়া সেই পুজো আজ ২০২৫ সালে ৭৫ তম বর্ষে পদার্পণ করল। ১৪ এর পল্লি নিয়ে শুরু হওয়া পুজো আজ ৪০০০ পরিবারের মেলবন্ধনে উত্তর দমদম পৌর এলাকার সব থেকে বড় পুজো।শুরু থেকেই সাবেকি মায়ের প্রতিমার পাশাপাশি প্রতি বছর নতুন ভাবনা আর সৃজনশীলতার মেলবন্ধনে প্যান্ডেলে ধরা পড়ে ভিন্ন মাত্রা। এবারের ৭৫ তম বর্ষে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির, তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দির। দক্ষিণ ভারতের অনন্য শিল্পকলা আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এখানে মিলিত হবে এক মঞ্চে।
এই বিশেষ উদ্যোগ কেবল দৃষ্টিনন্দনই নয়, বহন করবে ঐক্যের বার্তাও। বৈচিত্র্যময় ভারতবর্ষের সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে এক সূত্রে বাঁধতে চায় এই আয়োজন। তাই ৭৫ বছরের এই দুর্গোৎসব হয়ে উঠবে স্মরণীয়—যেখানে থাকবে ঐতিহ্যের সুবাস, আধুনিকতার ছোঁয়া আর ভিন্ন সংস্কৃতির অনন্য মিলন।