Mahajati Nagar Sarbojanin Durgotsab
Birati, North 24 Paraganas
শরতের নীল আকাশ, কাশফুলের দোল ও চারপাশে বাঁশের টুংটাং শব্দ যেন জানিয়ে দেয়—বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদোৎসব আসন্ন। সেই আনন্দময় উৎসবের সূচনা থেকেই মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব শুরু হয়েছিল স্বাধীনতার লগ্নে। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে আমরা আজ ৭৯তম বর্ষে পদার্পণ করেছি।
আমাদের পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি একটি মিলনমেলা, একটি সামাজিক উদ্যোগ। থিমে থাকে সমাজ ও সংস্কৃতির মেলবন্ধন। এ বছর খুঁটিপূজার দিন, এলাকার বিশেষভাবে সক্ষম শিশুদের পুজোর উপহার প্রদান ও প্রায় ২০০০ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজে ভরিয়ে তোলা হয় আমাদের প্রাঙ্গণ।
এই বছরের থিম—গ্রামবাংলার হারিয়ে যাওয়া কুটির শিল্প। মণ্ডপ সাজানো হচ্ছে সেইসব ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে। প্রতিমার ভাবনায় রয়েছে রাজস্থানী ঘরানা, যার মাধ্যমে আমরা পরিবেশবান্ধব বার্তা তুলে ধরছি।
মহা চতুর্থীর দিন মণ্ডপ উদ্বোধন করা হবে এলাকার প্রবীণ ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ ও ডেঙ্গু সচেতনতামূলক মশারি বিতরণের মাধ্যমে। পাড়ার মহিলারাও এবার সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। বিজয়া সম্মেলনে আয়োজন থাকছে রক্তদান শিবিরেরও।
আমাদের এই মহামিলনের প্রয়াস সফল হোক সবার সহযোগিতায়।