ITC - Enduring Value Sunrise Pure Masala

Paikpara Adi Sarbojanin Durgotsab Samiti

Paikpara, North 24 Paraganas

পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতি উত্তর কোলকাতার বহু প্রাচীন ঐতিহ্য পূর্ণ সাবাকিয়ানা বারোয়ারি পূজার অন্যতম আমাদের এই পুজো। এবছর আমাদের পূজা ১০৩ তম বর্ষে পদার্পন করলো। এই পূজার ঐতিহাসিক প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ তৎকালীন সময় কিছু যুবা তাঁদের অন্তরের টানে মা দুর্গাকে বরণ করার এক স্বপ্ন তাঁদের মধ্যে ভেসে ওঠে এবং তাঁদের এই স্বপনকে বাস্তবে রূপদান করেন তাঁদের অক্লান্ত পরিশ্রম ও একাত্ববোধের মাধ্যমে। আমাদের এই পূজা শুরু হয়েছিল এক ব্রাহ্মন বাড়ির ঠাকুর দালানে সেখান থেকে রূপান্তরিত মানব নির্মিত প্যান্ডেলে তার পর তিনি প্রবেশ করেন আমাদের স্থায়ী দূর্গা মন্দিরে। আমাদের এই সুবিশাল মন্দিরও উত্তর কোলকাতার অন্যতম।যখন চারিদিকে আধুনিকতার ছোঁয়ায় সকল পূজা উপস্থাপিত সেই সময় দাঁড়িয়েও আমরা সাবেকিয়ানাকে আলিঙ্গন জানিয়ে ঐতোহ্য কে অটুট রেখেছি। আমাদের এই রানী রোড বারোয়ারি পূজা আপাত দৃষ্টিতে বারোয়ারী হলেও আসলে তা এক পারিবারিক সম্মিলিত পূজার রূপ। পল্লীর সকল মানুষের বছরের প্রতিক্ষার রসায়ন আমাদের এই পূজা কলাবৌ স্নান থেকে সন্ধি পূজা এবং শেষে সিঁদুর খেলার অপরূপ মাহাত্মএর মধ্যে দিয়ে দেবী বরণ সুচিত করে এ পূজার আধ্যাত্বিক জাগরণ। তাই আজ প্রতিযোগিতার দৌড়ে না থেকে অন্তরের উন্মাদনায় পরিপূর্ণতা পেয়েছে আমাদের পূজা পল্লীর মানুষের আশীর্বাদ সহযোগিতা এবং আমাদের প্রতিটি সদস্য এর পারিবারিক মিলন এর যৌথতা আমাদের এই পূজা উপস্থাপনের মূল আকর্ষণ।

Puja voting code
SUN1420
WhatsApp VOTE SUN1420 to +91 91470 77170
Live rank #594 0 votes

Voting opens soon — keep this code ready!