VIVEKANADA CLUB
MAYNAGURI, Jalpaiguri
বিবেকানন্দ ক্লাবের পূজোয়ার এবার ৪৬তম বর্ষ। এবারের পূজোর থিম
"মাটি টানে"। ৫০ ফুট উচ্চতাবিশিষ্ট এবং ৮০ ফুট চওড়া মণ্ডপজুড়ে থাকবে
পোড়ামাটির টেরিকোটা শিল্প। ইট, টালি, মাটি ফুটিয়ে তা থেকে বিভিন্ন ছন্দে
সাজানো হবে মন্ডপ। প্রতিমা থাকবে টেরিকোটা আঙ্গিকে দুর্গা প্রতিমা। সাথে
চন্দননগরের আলোকসজ্জা। মন্ডপসজ্জা থাকবে "শিবম ডেকোরেটর"। প্রতিমা শিল্পী -
"হরিকিশোর রায়" এবং আলোকসজ্জা - "সুজিত ইলেকট্রিক্যাল"।
২০১৬ সাল থেকে শুরু হওয়া রীতি মেনে পূজা উদযাপন করবেন
রিকশাচালক, ভ্যানরিকশাচালক, অসহায় মানুষ ও ভিক্ষাজীবি কিছু সাধারণ মানুষ।
উদ্বোধনের পর ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে এক মাসের সব
ধরনের শুকনো খাবারের প্যাকেট এবং বস্ত্রাদি।
প্রতি বছরে ন্যায় মহাষ্টমীর দিন থাকবে সর্বসাধারণের জন্য খিচুড়ি ও
তরকারী প্রসাদবসিয়ে খাওয়ানোর ব্যবস্থা। এছাড়া থাকবে দুঃস্থদের বস্ত্র বিতরণের
ব্যবস্থা।
থাকবে প্রতি বছরের মতো দর্শমীর রাতে সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক
অনুষ্ঠান। সমবেশে থাকবে বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা।