NAYAPARA PURBA KUMAR PARA
JALPAIGURI, Jalpaiguri
আর মাত্র কটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সারা বছর আমরা বাঙালিরা এই উৎসবের জন্য অধীর আগ্রহে বসে থাকে। আমাদের পাড়া দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ উৎসব, বাবাদের মুখে শুনেছি তারা আমাদের পাড়ার পুজো শুরু করে ১৯ ৯৪ সাল থেকে || সে অনুযায়ী এ বছর আমাদের আমাদের ২১ তম দুর্গাপুজো। শুরুতেই পূজোটা ছোট করে শুরু হলেও আজ তা অনেক বড় প্রকারে পরিণত হয়েছে প্রতিবছর আমরা পাড়ার সকলে মিলে পূজো উদযাপন করি।
আগের দিনগুলো পাড়ায় উৎসবের আমেজ শুরু হয়। বাতাসে পূজার গন্ধ, মাঠে কাশফুল, সব দেখে মনে হয় পুজো চলেই এলো, প্যান্ডেল তৈরি আলোর সজ্জা এবং প্রতিমা তৈরীর কাজ চলতে থাকে। পুজোর দিনগুলোতে পাড়ার সকলের নতুন জামা পড়ে এবং পূজায় অংশগ্রহণ করে। শিশুরা খেলাধুলা করে এবং পুজোয় আনন্দ উপভোগ করে।
পাড়ার পুজো আমাদের মধ্যে সম্প্রদায়ক সম্প্রীতি এবং ঐক্য গড়ে তোলে। অষ্টমীর সকালে প্রায় তিন হাজার মানুষ পাড়ার সকলে অঞ্জলি দেয় আমাদের পাড়ার ক্লাবে তারপর শুরু হয় প্রসাদ বিতরণ। নবমীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের। সেদিন মণ্ডপের ভিড় থাকে চোখে পড়ার মতো, তারপর আসে পুজোর শেষ দিন দশমীর দিন। দুর্গার বিসর্জনের সাথে সাথে বিজয়ের মিষ্টি বিতরণ করা হয় সবাইকে। এভাবেই আমরা পাড়ার পূজাতে আনন্দ উপভোগ করি যেটা শহরের বড় বড় পূজা মন্ডপে পাওয়া যায় না। আমাদের গ্রামের পুজোর সবচেয়ে সেরা ||