ITC - Enduring Value Sunrise Pure Masala

NODIGACCH SARBAJONIN DURGA PUJA

Kalagacch, Uttar Dinajpur

লিপিবদ্ধ করিতেছি নটিগছ সার্বজনীন দুর্গাপূজার সাতকাহন। একদা নটিগছ ছিল জঙ্গলে ঘেরা একটি অজপাড়া গ্রাম। হিংস্র পশুর ভয় দিবারাত্র বিরাজ করতো। প্রচলিত আছে গ্রামের কর্তাব্যক্তি উকিল সিংহ কে গ্রামের বিপদমুক্তির জন্য মা দূর্গা স্বপ্নাদেশ করেন মায়ের পূজা আরম্ভ করার। তারই উদ্যোগে শুরু হয় দূর্গা পূজা। গ্রামের লোকেদের দারিদ্রতার কারণে অনেক বার পূজা বন্ধ হবার উপক্রম হলেও মায়ের দয়ায় তা হয়নি। দূরদূরান্ত থেকে মায়ের সন্তানরা আসেন মানত। মায়ের প্রতিমার ব্যয়ভার কখনোই পূজা কমিটিকে বহন করতে হয়না। মায়ের ভক্তরাই নাম লিখিয়ে যায় মায়ের প্রতিমার ব্যয়ভার গ্রহণের সুযোগ পাওয়ার জন্য। বর্তমানে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে অষ্টমী ও নবমীর দিন সন্ধ্যায় পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
নটিচছ সর্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতি বছর দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করিবার জন্য বিশেষ থিমের অনুকরণে পূজা মণ্ডপ তৈরি করে। এবছর নটিগছ সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রচেষ্টায় ডিজিটাল মেমোরিয়ালের অনুকরণে পূজা মণ্ডপ তৈরী করা হইতেছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করিবে বলিয়া আশা করা যাইতেছে।
বিশেষ করে উল্লেখ্য, রাজবংশী সম্প্রদায়ের সাংস্কৃতিক তুলে ধরার একটি অনবদ্য প্রয়াস নটিগছ সার্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতি বছরই করে আসিতেছে। নটিগছ সার্বজনীন দুর্গাপূজার জন্মলগ্ন হইতে প্রতি বছরই দশমীর রাত্রে পালাটিয়া গানের আসর বসে এবং এই পালাটিয়া গান ও নাটকের মাধ্যমে রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়।
সৌজন্যে
নটিগছ সার্বজনীন দূর্গাপূজা কমিটি

Puja voting code
SUN1440
WhatsApp VOTE SUN1440 to +91 91470 77170
Live rank #603 0 votes

Voting opens soon — keep this code ready!