ITC - Enduring Value Sunrise Pure Masala

Doulatpur suvas Polly sarbojonin durga Utsav commite

Doulatpur, Dakshin Dinajpur

পথচলা শুরু ২০১১ সালে. ..মাত্র কয়েকজন সদস্য-সদস্যা নিয়ে । পাড়ায় একদল উৎসবপ্রেমী ব্যাক্তিগনের মাধ্যমে শুরু হয় আমাদের এই “দৌলতপুর সুভাষপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি” এর পথচলা। প্রায় একদশক ধরে একে অপরের সহযোগিতার মাধ্যমে চলে আসছে এই পুজো , যার বর্তমান পরিচালনা করছে এই পাড়ার ই কিছু গৃহবধূ ,তারা যেন সাক্ষাৎ মা দুর্গা, সব কাজ সামলে তারা চাঁদা তোলা থেকে শুরু করে বাজার করা সবটাই তারা করে একা হাতে । গ্রামের পুজোতে শহুরে পুজোর থেকে একটু আলাদা সারল্য যেন মিশে থাকে সকলের মাঝে। আর্থিক অস্বচ্ছলতার কারণে কোনো বিশেষ থিমের উপর বিশেষ নজর আরোপ না করে আমাদের পুজো হয়ে থাকে অত্যন্ত সুন্দর। ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর মায়ের বিদায়বেলা পর্যন্ত গম গম করে পুজো মণ্ডপের চত্বর ।আনন্দে যেন মাতোয়ারা হয়ে ওঠে পাড়া সহ সারা গ্রামের বাসিন্দা । প্রতিদিন ব্যবস্থা করা হয় সান্ধ্যকালীন অনুষ্ঠানের। শতকে শতকে মানুষ এসে উপভোগ করে পাড়া সহ ভিন্নগ্রামের মানুষেরা। কোনো পুজোর থিম যে গ্রামের সরলতার কাছে তুচ্ছ তা ফুটে ওঠে আমাদের “দৌলতপুর সুভাষপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ” এর এই ভিড়ের মাধ্যমে | পুজো কয়টা দিন ধর্ম যেন বিলীন হয়ে যাই মনুষত্বের মাঝে তার প্রমান ই হলো জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে মানুষের যোগদান। এভাবেই যেন চলতে থাকে মানুষের মাঝের এই সম্প্রীতির উৎসব।

Puja voting code
SUN1441
WhatsApp VOTE SUN1441 to +91 91470 77170
Live rank #604 0 votes

Voting opens soon — keep this code ready!